স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন? ৭ টি বিষয় খেয়াল করুন। How do you know if your husband cheats? 7 things to note.

স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন

চিনে নিন জীবনসঙ্গীর পরকীয়া বোঝার ৭টি স্পষ্ট লক্ষণ!

বিয়ে মানে দুটি মানুষের মিলন। ভালোবাসার চিরন্তন বন্ধন। কিন্তু ইদানিং বিয়ে সম্পর্কটা সমাজে ঠুনকো মনে হচ্ছে। সামান্য মতের অমিল আর ইগো ভেঙে দিচ্ছে সংসার। যা আগে বছরের পর বছর টিকে থাকত।

অনেক সংসারে চরম অশান্তি, কিন্ত বিচ্ছেদ হয় না। লোকলজ্জা, সমাজের ভয়ে। তারা জড়িয়ে পরেন পরকীয়ায়। অনেকে শখে, কৌতূহলে, একটু বেশি রোমাঞ্চ পেতে। একঘেয়েমি কাটাতেও পরকীয়ায় জরান অনেকেই। প্রশ্ন হল,কিভাবে বুঝবেন যে আপনার ভালোবাসার মানুষটি অন্য কারও প্রতি ঝুঁকে পড়েছেন?

মনোবিদ ও সমাজবিজ্ঞানীদের মতে, একজন মানুষ যখন পরকীয়ায় জড়ান, তখন তার আচরণে কিছু স্পষ্ট পরিবর্তন আসে। হতে পারেন তিনি স্বামী বা স্ত্রী। আসুন জেনে নেওয়া যাক এমন ৭টি লক্ষণ।

১. স্মার্টফোনে রহস্যময় আসক্তি

আপনার সঙ্গী ফোনের পেছনে কতটা সময় দিচ্ছেন, সেটি লক্ষ্য করুন। একসাথে বসে ডিনার করার সময়, কিংবা কোথাও ঘুরতে গিয়েও কি তিনি ফোনে ব্যস্ত থাকেন? মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকেন— তবে তা ভয়ের কারণ হতে পারে।

কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে। তবে কাজের ফোনালাপ আর কারোর সাথে লুকিয়ে প্রেম আলাপ করার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য থাকে। যা একটু খেয়াল করলেই বোঝা যায়। বিশেষ করে আপনার সামনে কল বা মেসেজ এলে তিনি সতর্ক হয়ে পরেন, লুকানোর চেষ্টা করেন।

জেনে নিন পরকীয়া নিয়ে বেশকিছু কাহিনী 

স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন
স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন

২. আপনাকে ও পরিবারকে হঠাৎ সময় না দেওয়া

সঙ্গী যদি আগের চেয়ে আপনাকে বা পরিবারকে সময় দেওয়া কমিয়ে দেন, তবে এটি একটি বড় রেড ফ্ল্যাগ (Red Flag)। খুব ভালো করে তার প্রতিদিনের রুটিন লক্ষ্য করুন। যদি বুঝতে পারেন যে তিনি আপনাকে এড়িয়ে চলছেন, তবে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কীভাবে ব্যয় করছেন।

তাকে একসাথে সিনেমা দেখার কথা বলুন বা কোথাও বেড়ানোর প্ল্যান করুন। তিনি যদি প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখিয়ে ‘না’ বলেন, তবে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা। কোনো যৌক্তিক কারণ ছাড়াই পরিবার ও বন্ধুবান্ধব থেকে নিজেকে গুটিয়ে নেওয়া পরকীয়ার অন্যতম বড় লক্ষণ।

৩. কথার মাঝে নতুন কোনো নামের অনুপ্রবেশ

হঠাৎ করেই সঙ্গীর মুখে কারও নাম ঘনঘন শুনছেন? তবে এটাও পরকীয়ার একটা ইঙ্গিত হতে পারে। সঙ্গীর যে বন্ধু বা সহকর্মীর কথা আগে কখনো শুনেননি, তার কথা বারবার শুনলে একটু কৌশলে তার ব্যাপারে জানতে চান। আপনার সঙ্গীর মুখের ভাব লক্ষ্য করুন।

তিনি যদি প্রশ্নের উত্তর এড়িয়ে যান, কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার।

পরকীয়া নিয় বহুল আলোচিত খুন এবং বিচার 

স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন
স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন

৪. অকারণে খিটখিটে মেজাজ ও খামখেয়ালি রাগ

দাম্পত্য জীবনে মান-অভিমান বা রাগ থাকাটা স্বাভাবিক। কিন্তু খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের কারণ হতো না, ইদানীং সেসব ছোটখাটো বিষয়ে কি তিনি অতিরিক্ত রেগে যাচ্ছেন? কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে একটি ‘ভুল সিদ্ধান্ত’ বা ‘অভিশাপ’ হিসেবে অভিহিত করছেন?

বিনা কারণে অযৌক্তিক রাগ করা, সবসময় খিটখিট করা এবং জীবনসঙ্গীর সব কাজেই খুঁত ধরা মানসিক দূরত্ব তৈরির অন্যতম লক্ষণ।

৫. শারীরিক সম্পর্কে চরম উদাসীনতা

সঙ্গী যদি হঠাৎ করেই আপনার সাথে শারীরিক সম্পর্কের ব্যাপারে নেতিবাচক বা উদাসীন মনোভাব দেখান, তবে ধরে নিতে পারেন তার মন অন্য কোথাও মজেছে।

যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন। তার চোখের ভাষা আর আচরণই আপনাকে সব বলে দেবে। অনেক সময় কেবল ‘দায়িত্ব’ পালনের জন্য বা আপনাকে লোকদেখানো খুশি করতে তারা অভ্যাসবশত মেলামেশা করেন। যেখানে কোনো আবেগ থাকে না।

কেন জনসমক্ষে মানুষ পুরুষাঙ্গ দেখায় 

স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন
স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন

৬. আপনার প্রতিদিনের রুটিন নিয়ে অতিরিক্ত গোয়েন্দাগিরি!

আপনার স্বামী বা স্ত্রী কি হঠাৎ করেই আপনার প্রতিদিনের রুটিন সম্পর্কে অতিরিক্ত কৌতূহলী হয়ে উঠেছেন? যেমন— আপনি ঠিক কটায় বাড়ি ফিরবেন, আজকে কোন কোন জায়গায় কখন যাবেন, কিংবা ছুটির দিনে ঘরে থাকবেন কিনা? এই ধরনের প্রশ্ন কি বারবার করছেন?

যদি তাই হয়, তবে সাবধান! অনেক সময় আপনার চোখ এড়িয়ে নিরাপদে অন্য কারও সাথে যোগাযোগ বা দেখা করার সুযোগ খুঁজতেই এই ধরনের নিখুঁত খোঁজখবর নেওয়া হয়।

৭. রূপচর্চা ও সাজগোজের দিকে হঠাৎ অতিরিক্ত নজর

হঠাৎ করেই কি আপনার সঙ্গী নিজের ত্বক, সাজগোজ, পারফিউম, শারীরিক গঠন কিংবা পোশাক-আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেছেন?

এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার— অনেকে দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতেও নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করেন। কিন্তু আপনার সংশয় দূর করতে নিজেকে ২টি প্রশ্ন করুন:

  • তিনি কি আপনার পছন্দ অনুযায়ী সাজছেন?

  • তিনি কি বাইরে যাওয়ার সময় অতিরিক্ত পরিপাটি হচ্ছেন। অথচ আপনাকে জিজ্ঞেসও করছেন না “আমাকে কেমন দেখাচ্ছে?”

স্ত্রীর সাথে বাবার পরকীয়া !! অতঃপর 

স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন
স্বামী পরকীয়া করলে কিভাবে বুঝবেন

এই প্রশ্নগুলোর উত্তর যদি ‘না’ হয়, তবে বুঝে নেবেন এই রূপচর্চা আপনাকে দেখানোর জন্য নয়। বরং অন্য কাউকে আকর্ষণ করার জন্য। উপরের লক্ষন গুলো যদি আপনার স্ত্রীর মাঝে প্রকাশ পায়, তবে ধরে নিতে পারেন আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত।

লেখক – সেলিম হোসেন – তাং- ২০/০৬/২০২৬ ইং – প্রতীকী ছবি গুলো এআই জেনারেটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *