ত্বকে সরিষার তেল শীতের দিনের রেমিডি ৬ টি বিশেষ উপকারিতা Mustard oil for skin: 6 special benefits of winter remedy

ত্বকে সরিষার তেল
বয়স ধরে রাখতে Marine collagen supplement প্রতিদিন খাবেন

ত্বকে সরিষার তেল শীতের দিনের রেমিডি 

দোকানির তাক সেজেছে নতুন সাজে। এসেছে শীতকাল। রুক্ষ প্রকৃতি আর সেই রুক্ষতা সামলাতে দোকানে সাজানো ক্রিম, কাকাও যুক্ত লোশন আর বাহারি প্রসাধনীর ভিড়। গত বছরের চেয়ে দাম বেড়েছে। আমরাও প্রস্তুত মুল্য বৃদ্ধি এবং ভেজালের শঙ্কা নিয়েই নতুন বছরের ক্রিম কিনতে।

কিন্তু কখনও কি ভেবেছেন ? এগুলো কি আদৌ উপকারী। কেন আমরা ঘরোয়া, খাঁটি এবং বিজ্ঞান-সম্মত সমাধান থেকে দূরে সরে যাচ্ছি?

বিশেষজ্ঞরা বলছেন, নামী-দামী ব্র্যান্ডের ক্রিম আর লোশনগুলোতে ক্ষতিকারক রাসায়নিক বা ভেজাল মেশানোর ঝুঁকি যখন বাড়ছে, তখন সরিষার তেল হতে পারে শীতের দিনের সেরা ন্যাচারাল রেমিডি।

কসমেটিক্স ভর্তি ক্ষতিকারক রাসায়নিকে 

১. ত্বকে সরিষার তেলএর পুষ্টিগুণ 

সমস্ত গবেষণাই ত্বকের যত্নে সরিষার তেলকে উপকারী বলেছে। এর কারণ এর অসাধারণ প্রাকৃতিক গঠন:

  • উপাদানসমূহ: সরিষার তেলে আছে প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ
  • ভেজাল কম: যদি খাঁটি তেল সংগ্রহ করতে পারেন, তবে এতে কসমেটিক্সের মতো ক্ষতিকারক রাসায়নিকের ভয় নেই।

হঠাৎ বুড়িয়ে যাওয়া ঠেকানোর ন্যাচারাল উপায় 

ত্বকে সরিষার তেল
ত্বকে সরিষার তেল

২. ত্বকে সরিষার তেল অলৌকিক উপকারিতা

সরিষার তেল ত্বককে শুধু ময়েশ্চারাইজই করে না, এর বহুবিধ উপকারিতা রয়েছে।

ক. ন্যাচারাল ময়েশ্চারাইজার ও সুরক্ষা স্তর

এটি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে, শুষ্কতা দূর করে এবং ত্বককে মসৃণ ও কোমল করতে সাহায্য করে। এটি ত্বকে একটি প্রাকৃতিক সুরক্ষা স্তর তৈরি করে, যা অতিবেগুনি রশ্মি (UV Ray) থেকে ত্বককে রক্ষা করতে পারে।

খ. সংক্রমণ ও প্রদাহ হ্রাস

সরিষার তেল অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যযুক্ত। তাই এটি ব্রণ এবং ত্বকের সংক্রমণ রোধ করতে সাহায্য করে এবং ত্বকের প্রদাহ কমাতেও সহায়তা করে।

গ. পিগমেন্টেশন ও ট্যান দূর করা (৬টি উপকারের মধ্যে ১-৩)

ঔষধ ছাড়াই আজীবন সুস্থ থাকার উপায় 

ত্বকে সরিষার তেল
ত্বকে সরিষার তেল

১. ত্বকের ট্যান দূর করতে: অল্প পরিমাণে সরিষার তেল হাতে নিয়ে ট্যান পড়া স্থানে ভালো করে মালিশ করুন। এরপর তুলা পানিতে ভিজিয়ে আস্তে আস্তে মুছে নিন। নিয়মিত ব্যবহারে চোখে পড়ার মতো উন্নতি দেখতে পাবেন।

২. ব্রণের দাগ দূর করতে: দুই চামচ সরিষার তেল, এক চামচ নারকেল তেল, এক চামচ লেবুর রস ও দুই চামচ টক দই মিশিয়ে একটি প্যাক তৈরি করে মুখে মাখুন। দশ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে শুধু দাগ কমবে না, মুখের উজ্জ্বলতাও বাড়বে।

৩. বেসন, দই ও সরিষার ফেসপ্যাক: বেসন লোমকূপে প্রবেশ করে ত্বক পরিষ্কার রাখে। টক দই কালো দাগ ও রোদে পোড়া ভাব কমায়। সপ্তাহে একদিন বেসন, টক দই এবং সরিষার তেল দিয়ে ফেসপ্যাক বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।

যে মানসিক রোগে সংসারে অশান্তি 

ত্বকে সরিষার তেল
ত্বকে সরিষার তেল

৩. ত্বক ছাড়াও সরিষার তেলের অন্যান্য ব্যবহার

সরিষার তেল শুধু ত্বক নয়, চুল এবং সাধারণ ঠান্ডা লাগার সমস্যাতেও দারুণ কাজ করে।

৪. অকালপক্বতা রোধ (চুল পাকা)

সরিষার তেলের পুষ্টি উপাদান, ভিটামিন ও মিনারেল চুলের অকালপক্বতা রোধ করতে পারে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সরিষার তেল চুল এবং মাথার তালুতে মালিশ করলে চুল পাকা রোধ হয়।

৫. ঠান্ডা লাগলে ঘরোয়া রেমেডি

ছোটখাটো ঠান্ডা লাগার কষ্ট থেকে বাঁচতে সরিষার তেল খুবই কার্যকর:

  • বুকে মালিশ: তেল নিয়ে বুকে মালিশ করলে আরাম পাবেন এবং বুকের জমা কফ বের হতে বা কমতে সাহায্য করবে।
  • বন্ধ নাক: এক বাটি গরম পানিতে কয়েক ফোঁটা সরিষার তেল ফেলে ভাপ নিন। এতে বন্ধ নাক দ্রুত খুলে যাবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বুকে বা পায়ের তলায় মালিশ করাও কার্যকর।

৬. ময়েশ্চারাইজিং ফেসপ্যাক

শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য সরিষার তেল, সমপরিমাণ নারকেল তেল এবং সামান্য মধু মিশিয়ে আলতো হাতে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। এটি ত্বককে উজ্জ্বল ও আদ্র রাখবে।

সরিষার তেল নিয়ে বলছেন ডাঃ মুজিবুল হক   

ত্বকে সরিষার তেল
ত্বকে সরিষার তেল

⚠️ ব্যবহারের আগে কিছু জরুরি সতর্কতা

যদিও সরিষার তেল খুবই উপকারী, তবুও কিছু সতর্কতা মেনে চলা আবশ্যক:

১. তেল খাঁটি হওয়া চাই: সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, তেলটি অবশ্যই খাঁটি হতে হবে।

২. তৈলাক্ত বা ব্রণের ত্বক: ত্বকে ব্রণ থাকলে বা ত্বক তৈলাক্ত হলে সাবধানে ব্যবহার করবেন। অল্প পরিমাণে ত্বকে লাগানোর পর ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৩. ব্যবহারের সময়: আপনি গোসলের আগে বা পরেও এটি ব্যবহার করতে পারেন।

আমি ব্যক্তিগতভাবে প্রতি শীতে সরিষার তেল ব্যবহার করি এবং ফলাফল বেশ ভালো। এই শীতে আপনিও ট্রাই করতে পারেন!

ন্যাচারালি মাত্র ১৫ দিনে ত্বক ফর্সা করার উপায় জেনে নিন 

ত্বকে সরিষার তেল
ত্বকে সরিষার তেল

পোস্টটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন।

  • লেখক: সেলিম হোসেন
  • তাং: ১৩/১১/২০২৫ ইং
  • প্রতীকী ছবি: পেক্সেলস থেকে সংগৃহীত।
  • Reference: Dr Eric Berg, Dr Mujibul Haque, Dr Jahangir Kabir, Dr Mujibur Rahman, Dr Mandell, Dr Jason Faung, Dr Sten Ekberg and many medical health journals.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *