হার্ট অ্যাটাক ও স্ট্রোক মুক্ত জীবন: কেন সালাদ দিয়ে খাবার শুরু করবেন?
সুস্থ থাকা কোনো কাকতালীয় বিষয় নয়, এটি একটি সচেতন সিদ্ধান্ত। বর্তমানে অল্প বয়সেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মরণব্যাধি আমাদের তাড়া করে ফিরছে। অথচ একটু সচেতন হলে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে এই ঝুঁকিগুলো প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব।
প্রকৃতি থেকে শিক্ষা: কেন অন্য প্রাণীর হার্ট অ্যাটাক হয় না?
কখনো ভেবে দেখেছেন কি? আমাদের চারপাশে বিড়াল, কুকুর, হরিণ কিংবা বনের বাঘ-সিংহের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় না। এর প্রধান কারণ হলো তারা প্রকৃতির নিয়ম মেনে চলে এবং ‘লাইভ ফুড’ বা প্রাকৃতিক খাবার খায়। মানুষই একমাত্র প্রাণী যে খাবারকে অতিরিক্ত প্রসেসিং করে এর পুষ্টিগুণ নষ্ট করে ফেলে এবং কৃত্রিম লাইফস্টাইল বেছে নিয়েছে।
জেনে নিন – সহজে ওজন কমানোর প্রথম ধাপ

খাবার শুরু হোক সালাদ দিয়ে
আপনার প্রতিটি প্রধান খাবারের (Lunch & Dinner) শুরুটা হওয়া উচিত এক বাটি টাটকা সালাদ দিয়ে। সালাদ খাওয়ার সঠিক নিয়মটি হলো:
-
ধীরে চিবিয়ে খান: সালাদ খুব ভালোভাবে চিবিয়ে খেতে হবে। এতে হজম প্রক্রিয়া সহজ হয়।
-
পর্যায়ক্রমিক খাদ্য গ্রহণ: প্রথমে সালাদ শেষ করুন। এরপর সবজি বা শাক খান। সবশেষে প্রোটিন হিসেবে ডিম, মাছ বা মাংস এবং অল্প পরিমাণে ভাত খেতে পারেন।
মদ পান নিয়ে গবেষণা, ইঁদুরের মদ্যপান রঙ্গ।

একটি আদর্শ সালাদ বাটিতে যা থাকবে:
আপনার সাধারণ সালাদকে পুষ্টিকর করতে নিচের উপাদানগুলো মেশাতে পারেন:
-
ভিত্তি: পাতাযুক্ত সবুজ শাক, শসা, গাজর, টমেটো।
-
প্রোটিন ও শক্তি: সিদ্ধ ছোলা, বাদাম, বিভিন্ন বীজ বা পনির।
-
স্বাদ ও ড্রেসিং: লেবুর রস, অ্যাপেল সিডার ভিনেগার এবং অবশ্যই খাঁটি সরিষার তেল বা অলিভ অয়েল।
-
ঝাল ও ঝাঁজ: কাঁচামরিচ ও পেঁয়াজ।
খাবারের শ্রেণিবিভাগ: কী খাবেন আর কী বর্জন করবেন?
সুস্থ থাকতে হলে আমাদের জানতে হবে কোন খাবারগুলো আমাদের শরীরের বন্ধু আর কোনগুলো শত্রু। খাবার মূলত তিন প্রকার:
| খাবারের ধরন | উদাহরণ | পরামর্শ |
| ১. জীবিত খাবার (Live Food) | কাঁচা শাক-সবজি, ফলমূল, সালাদ, অঙ্কুরিত বীজ। | আমাদের খাবারের অধিকাংশ অংশ এটি হওয়া উচিত। |
| ২. অর্ধমৃত খাবার | রান্না করা সবজি, মাছ, মাংস বা সিদ্ধ খাবার। | সুস্থ তেলের (সরিষা বা নারিকেল তেল) মাধ্যমে রান্না করে খাবেন। |
| ৩. মৃত খাবার (Dead Food) | বিস্কুট, কেক, বার্গার, পিৎজা, ভাজাপোড়া এবং কোল্ড ড্রিঙ্কস। | সম্পূর্ণ বর্জনীয়। এগুলো শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি করে। |
পড়ুন – যেভাবে ন্যাচারালি দূর করবেন গুঁড়া কৃমি

হার্ট অ্যাটাক ও স্ট্রোক রুখতে আরও কিছু টিপস:
শুধু ভালো খাবার খেলেই হবে না, লাইফস্টাইলে আরও কিছু পরিবর্তন জরুরি: ১. ধূমপান ও মদ্যপান ত্যাগ: এগুলো সরাসরি হার্টের ধমনী নষ্ট করে দেয়। ২. ব্যায়াম: নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সঠিক পদ্ধতিতে দীর্ঘশ্বাস নেওয়ার ব্যায়াম (Breathing Exercise) করুন। ৩. ইন্টারমিটেন্ট ফাস্টিং: নিয়মিত রোজা রাখা বা ফাস্টিং করা শরীরের কোষগুলোকে পুনরুজ্জীবিত করে। ৪. সঠিক ঘুম: তাড়াতাড়ি ঘুমানো এবং ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন।
শেষ কথা
নিজে সচেতন হোন এবং পরিবারকে সচেতন করুন। এক বাটি সালাদ আপনার জীবনকে বদলে দিতে পারে। ইনশাআল্লাহ, সঠিক খাদ্যাভ্যাসই আপনাকে সব রকম অসুখ-বিসুখ থেকে দূরে রাখবে।
সেলিম হোসেন – ২৯/০২/২০২৪ ইং
Reference : Dr Eric berg, Dr Mujibul Haque, Dr Jahangir Kabir, Dr Mujibur Rahman, Dr Mandell, Dr Jason Faung, Dr Sten Ekberg and many medical health journals.


