সাততলা মার্কেট, যেখানে শুধু বউ বিক্রি হয়!
আপনি বিয়ে করবেন। বউ হিসেবে কেমন মেয়ে চাই আপনার? একটি ইন্টারেস্টিং গল্প বলব। এতে করে আপনি বুঝতে পারবেন, কাকে বিয়ে করলে আজীবন সুখে শান্তিতে কাটাবেন। চলুন শুরু যাক।
এক শহরে অদ্ভুত এক মার্কেট ছিল। সেখানে শুধু বউ বিক্রি করা হত। বিবাহযোগ্য পুরুষেরা সেই মার্কেটে গিয়ে পছন্দের বউ কিনতে পারত। সাততলা মার্কেট। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। তবে বউ কেনার নিয়ম ছিল। যা মার্কেটের দরজায় লাগানো থাকত। সেই নিয়ম অনুসরন করেই বউ কিনতে হত। কি ছিল সেই নিয়ম?
০১. একজন ক্রেতা জীবনে একবারই এ মার্কেটে ঢুকতে পারবে।
০২. ক্রেতা ধারাবাহিকভাবে মার্কেটের প্রতিটি তলা পরিদর্শন করতে পারবে। প্রথম তলার বউদের পছন্দ না হলে দ্বিতীয় তলায় যেতে পারবে। এভাবে ধারাবাহিকভাবে সে প্রতিটি তলায় যেতে পারবে।
০৩. পরবর্তী তলায় চলে যাওয়ার পর আগের তলায় ফিরে আসার কোনো সুযোগ থাকবে না।
স্ত্রীকে খুশী করার সহজ উপায় গুলো জেনে নিন

প্রথম থেকে তৃতীয় তলা: যত ওপরে উঠছে, তত বাড়ছে প্রত্যাশা!
নিয়ম টা এক যুবকের বেশ পছন্দ হল। সে বউ কেনার সিদ্ধান্ত নিলো। মার্কেটে ঢোকার আগে শর্তগুলো ভালো করে পড়ল। মুখস্থ করে নিল। এরপর দ্রুত মার্কেটের প্রথম তলায় পা রাখলো। প্রথম তলার দরজায় বউদের গুণাগুণ লেখা দেখতে পেলো সে।
সেখানে লেখা ছিলো, এখানকার নারীদের চাকরি আছে। তারা আল্লাহর প্রতি বিশ্বাসও রাখে! যুবক মনে মনে বললো, এ আর নতুন কী? বাইরের নারীরাও তো কাজ করে। তাদের বেশিরভাগই আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। পরের তলায় যাওয়া যাক!
সে ভালো কিছুর প্রত্যাশায় দ্বিতীয় তলায় উঠে গেল। গেটের উপর লেখা দেখতে পেল। এ তলার নারীরা কাজে পারদর্শী। তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং স্বামীকেও ভালোবাসে।
যুবক মনে মনে ভাবলো, নাহ! খুব বেশি পরিবর্তন হলো না। বউ কেনার জন্য আকর্ষনীয় কোনো গুণের উল্লেখ নেই। বাইরের নারীরাও কাজ পারে। তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর সব স্ত্রীই তো স্বামীকে ভালোবাসে!
তৃতীয় তলায় ওঠা যাক! সে তৃতীয় তলায় উঠলো এবং আগের মতো এখানের দরজায় লেখা দেখতে পেল। এখানকার নারীরা কাজে পারদর্শী, তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, স্বামীকে ভালোবাসে, সেই সাথে তারা সুন্দরীও!
যুবক মনে মনে বললো, যত উপরে উঠছি, নারী তত সুন্দর হচ্ছে, গুণের পরিমাণ বাড়ছে। প্রথম তলার নারীরা শুধু কাজ পারতো আর আল্লাহয় বিশ্বাসী ছিলো। দ্বিতীয় তলার নারীরা এ দুটি গুণের পাশাপাশি স্বামীকেও ভালোবাসে। তৃতীয় তলার নারীরা আবার সুন্দরীও! তাহলে চতুর্থ তলায় আমি কেন যাবো না?
যেভাবে স্বামী স্ত্রী সম্পর্ক মধুময় হয়

চতুর্থ থেকে ষষ্ঠ তলা: আরও ভালো বউ পাওয়া যাবে?
গল্পের যুবক সত্যি সত্যিই তৃতীয় তলার চেয়ে ভালো কিছু পাওয়ার আশায় চতুর্থ তলার সিঁড়ি ভাঙতে শুরু করলো। তার ধারণা একদম সঠিক প্রমাণিত হলো। চতুর্থ তলার দরজায় নারীদের গুণাগুণ সম্পর্কে লেখা আছে যে, এখানের বউরা কাজে পারদর্শী। আল্লাহ তাআলায় বিশ্বাসী। স্বামীরদের ভালোবাসে। সুন্দরী। সেই সাথে স্বামীর পরিবারকেও তারা ভালোবাসে।
যুবক মনে মনে বললো, এগুলো আসলেই ভালো ভালো গুণ। কিন্তু নিঃসন্দেহে পঞ্চম তলার নারীরা আরও বেশি গুণবর্তী হবে! এটা হলো মার্কেট মালিকদের কৌশল! ছেলেটি অতশত না ভেবে পঞ্চম তলার দিকে পা বাড়ালো। সে পঞ্চম তলায় পৌঁছে প্রশান্ত একটা হাসি দিলো। তার ধারণা একদম মিলে গেছে! সে এই তলার দরজায় লেখা দেখতে পেল।
এখানের নারীরা কাজে পারদর্শী। সুন্দরী। আল্লাহর প্রতি বিশ্বাসী। তারা স্বামীকে ভালোবাসে। স্বামীর পরিবারকেও ভালোবাসে। সেই সাথে তারা পরিবারের খরচে অংশ নেয়।
ছেলেটি মনেমনে বলল, আল্লাহ, এখানকার মেয়েরা তো চমৎকার! আমি ছয় তলায় অবশ্যই যাব।কেননা উপরের তলার নারীরা আগের তলার চেয়ে বেশী গুণবতী মনে হচ্ছে। সে ছয় তলায় উঠল এবং এবারো তার ধারনা বাস্তব হল।
এখানকার পাত্রীরা কাজে পারদর্শী। নামাজ কালামের ভক্ত। স্বামীকে ভালোবাসে। স্বামীর পরিবারকে ভালোবাসে। তারা তাদের পরিবারের খরচে অংশ নেয়। সেই সাথে দারুন রোমান্টিক।
বিয়ে নিয়ে মনিষীদের মজার মজার উক্তি

সপ্তম তলায় গিয়ে যুবকের সব প্রত্যাশা ভেঙে গেল!
যুবক মনেমনে ভাবল, এর চেয়ে চমৎকার নারী হয় নাকি? একেবারে নিখুঁত। তবে সপ্তম তলায় যাব। কেননা উপরের তলার নারীরা আগের তলার চেয়ে বেশী গুণবতী মনে হচ্ছে। যুবক সপ্তম তলায় পৌঁছে গেল।
দরজার লেখা দেখা যুবক চমকে গেল। হতভম্ব হয়ে পড়ল। তার মাথা ঘুরতে শুরু করল।
প্রিয় ক্রেতা, আপনি এ তলার ৬৮২৫১৯৮ নং ক্রেতা। এ তলায় কোন বউ পাওয়া না। এ তলা সাক্ষী দেয় যে, পুরুষকে কখনো পরিপূর্ণ খুশি করা সম্ভব নয়। বউ কেনা মার্কেটে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিঁড়ি দিয়ে সাবধানে নামবেন। আপনার জন্য শুভকামনা।
বিয়ের করার পূর্বে ছোট্ট ভিডিও টি দেখুন

নিখুঁত মেয়ে খুঁজবেন না, ভালো একজন জীবনসঙ্গী খুঁজুন!
প্রশ্ন হল, তাহলে কেমন মেয়ে বিয়ে করবেন? তাই তো। প্রথম বিষয় হল মেয়ে একজন মানুষ। আর কোন মানুষই নিখুঁত নয়। ত্রুটি বিচ্যুতি থাকবেই। সুন্দরির যেমন কিছু দোষ থাকতে পারে, তেমনি কম সুন্দরি মেয়ের কিছু গুন থাকতে পারে। দোষ গুন মিলিয়েই মানুষ।
মেয়ের ‘কিছু’ গুন আপনার পছন্দ হলেই বিয়ে করে ফেলুন। নিজেদের কে আল্লাহর কাছে সমর্পণ করুন। সংসারে সুখের জন্য আল্লাহর সাহায্য কামনা করুন। বউয়ের কাছে খুব বেশী প্রত্যাশা করবেন না। অতিরিক্ত প্রত্যাশা হতাশা ডেকে আনে।
সংসারের শান্তি শুধু একজন ভালো স্ত্রী পাওয়ার ওপর নির্ভর করে না। একজন ভালো স্বামী হওয়া, পরস্পরের প্রতি শ্রদ্ধা, দায়িত্ববোধ, ভালোবাসা এবং ছাড় দেওয়ার মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ।
লেখক – সেলিম হোসেন – তাং- ০৫/১১/২০২৬ ইং – প্রতীকী ছবি গুলো এআই জেনারেটেড।

