বিয়ে নিয়ে মজার উক্তি – বিখ্যাত মনীষীদের ১৫টি মজার ও চিন্তাশীল মন্তব্য

বিয়ে নিয়ে মজার উক্তি

দেশে বাড়ছে ডিভোর্সের হার: বিয়ে নিয়ে মজার উক্তি

নিউজ পেপার গুলোর রিপোর্টে আমরা দেখছি, দেশে ডিভোর্স খুব বেড়েছে। বিশেষ করে যারা নতুন বিয়ে করছেন তাদের মধ্যে এর প্রবণতা বেশি। জামালপুর, সিরাজগঞ্জ, শেরপুরে নতুন বিয়ের প্রায় ৫০ ভাগের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে! সম্পর্ক ভাঙার এই হিড়িকের মাঝে চলুন আমরা একটু পেছনে ফিরে তাকাই। আজ আমরা বিয়ে নিয়ে বিখ্যাত সব দার্শনিক ও লেখকদের মজার মজার কিছু মন্তব্য এবং উক্তি জানব, যা দাম্পত্যের গভীর সত্যকে কিছুটা রসাত্মকভাবে ফুটিয়ে তোলে।

রবীন্দ্রনাথের চোখে বিয়ে: মিষ্টান্ন থেকে শুরু, কিন্তু মধুরেণ সমাপ্তি নয়!

বিয়ে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার ও বাস্তবধর্মী কথা বলেছেন। তিনি বলেছেন

‘বিবাহ জিনিসটা মিষ্টান্ন দিয়েই শুরু হয়। কিন্তু সকল সময় মধুরেণ সমাপ্ত হয় না।’

তিনি আরও বলেছেন

‘বিবাহ পুরুষকে দেয় স্থৈর্য। নারীকে দেয় প্রতিষ্ঠা। স্বামীর বাড়ায় কাম, স্ত্রীর বাড়ায় দাম।’

বউকে গল্প বলে হাসপাতালে কেন অমিত 

বিয়ে নিয়ে মজার উক্তি
বিয়ে নিয়ে মজার উক্তি

শেকসপিয়ারের আবহাওয়া বার্তা: এপ্রিলের জল থেকে ডিসেম্বরের শীত

রবীন্দ্রনাথের সমগোত্রীয় ইংরেজ মহাকবি উইলিয়াম শেকসপিয়ারের বিখ্যাত নাটক ‘অ্যাজ ইউ লাইক ইট’। সেখানে দাম্পত্যের পরিবর্তনকে তিনি আবহাওয়া দিয়ে তুলনা করে বলেছেন

‘পুরুষরা যখন পানি প্রার্থনা করে তখন তারা উজ্জীবিত এপ্রিল মাস। যখন বিয়ে করে তখন তারা শীতে কাবু ডিসেম্বর মাস। মেয়েরা যখন বিয়ে করে তখন তারা মেঘযুক্ত মে মাস। কিন্তু তারা স্ত্রী হবার সাথে সাথে আকাশটা বদলে যায়।’

আশাকরি বিবাহিতরা এই আবহাওয়ার বদলটা বেশ ভালোই বুঝতে পেরেছেন!

অস্কার ওয়াইল্ড ও জনসন: অভিজ্ঞতা বনাম প্রত্যাশার লড়াই

ইংরেজি সাহিত্যের আরও দুই দিকপাল অস্কার ওয়াইল্ড ও ড. স্যামুয়েল জনসন বিয়ে নিয়ে কিছু চিমটি কাটা মন্তব্য করেছেন। তারা যথাক্রমে বলেছেন— ১. পুরুষরা ক্লান্ত হয়ে তবে বিয়ে করে। আর মেয়েরা করে কৌতূহল চরিতার্থে। পরিণামে উভয়েই হতাশগ্রস্ত হয়। ২. বিবাহে অনেক বেদনা, কিন্তু একা থেকেও কোনো সুখ নেই।

ড. জনসনের এক পরিচিত লোক প্রথম বিয়েতে বেশ অসুখী ছিলেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর খুবই অল্প কয়দিনের মাথায় সেই লোক আবার দ্বিতীয় বিয়ে করে বসেন। ড. জনসন সেটা শুনে সহাস্যে বলে উঠেছিলেন

‘ওটা হচ্ছে অভিজ্ঞতার ওপরে প্রত্যাশার বিজয়।’

ঢাকায় নতুন আসা এক ভদ্রলোক এবং তার অদ্ভুত আচরন 

বিয়ে নিয়ে মজার উক্তি
বিয়ে নিয়ে মজার উক্তি

জর্জ বার্নার্ড শ’ ও সুন্দরী মডেলের সেই বিখ্যাত রসালো গল্প

নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’ দেখতে খুবই অসুন্দর ছিলেন। তিনি স্বভাবসুলভ রসিকতায় বলেছিলেন

‘মেয়েদের কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের পিঁড়িতে বসা। আর পুরুষের কাজ হলো যতদিন সম্ভব একা থাকা।’

বার্নার্ড শ’-র সমসাময়িক একজন নামকরা সুন্দরী মডেল ও নর্তকী ছিলেন ইসাডোরা ডানকান। তো বার্নার্ড শ’ যখন বিদ্বান ও বুদ্ধিমান নাট্যকার হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন, তখন ইসাডোরা ডানকান তাঁর কাছে একটি বিয়ের প্রস্তাব পাঠান। ইসাডোরা চিঠিতে লিখেছিলেন— “আমরা বিবাহ-বন্ধনে আবদ্ধ হলে পর যদি পুত্র সন্তান জন্মায়, তাহলে মায়ের রূপ আর বাপের গুণ পেয়ে সে হবে পৃথিবীতে অনন্য।”

কিন্তু বার্নার্ড শ’ বিন্দুমাত্র ইতস্তত না করে ফিরতি জবাবে লিখলেন

‘মহোদয়া, আমি অত্যন্ত দুঃখিত যে আপনার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভবপর নয়। কেননা ভেবে দেখুন, আপনি যা চিন্তা করেছেন তার বিপরীতটাও তো ঘটতে পারে! আপনি যে অনাগত পুত্র সন্তানটির কথা বলেছেন, সে যদি আমার রূপ ও আপনার গুণ পায়, তাহলে ব্যাপারটা কী দুঃখজনক হবে না?’

আমাদের অতীতের গ্রামীণ রসগোল্লার কাহিনী 

বিয়ে নিয়ে মজার উক্তি
বিয়ে নিয়ে মজার উক্তি

দার্শনিক সক্রেটিস: স্ত্রীর বকুনি আর এক বালতি জল 

প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিসকে কে যেন একবার জিজ্ঞেস করেছিল— বিবাহ ও বিবাহ না করা, এ দুটোর মধ্যে কোনটি পুরুষের পক্ষে শ্রেয় বলে তিনি মনে করেন? তিনি জবাবে বলেছিলেন

‘সে যে পন্থাই অবলম্বন করুক না কেন, পরিণামে তাকে পস্তাতেই হবে।’

অন্যত্র অবশ্য তিনি পুরুষদের পরামর্শ দিয়ে বলেছেন

‘যেনতেন ভাবে হোক বিয়ে কর। যদি ভালো স্ত্রী পাও, তাহলে তোমার লাভ। আর যদি মন্দ স্ত্রী পাও, তাহলে দেশের লাভ; কারণ তুমি দার্শনিক হবে।’

কাকতালীয়ভাবে সক্রেটিসের নিজের স্ত্রী-ভাগ্য কিন্তু ভালো ছিল না; তাঁর স্ত্রী জানথিপি ছিলেন খুব ঝগড়াটে ও মুখরা। তো একদিন স্ত্রী তাঁকে খুব বকাঝকা করছিলেন। সক্রেটিস কোনো বাক্য-বিনিময় না করে, মন খারাপ করে রাস্তাসংলগ্ন বাড়ির সিঁড়িতে চুপচাপ বসে রইলেন। কিন্তু তাতে স্ত্রীর রাগ প্রশমিত না হয়ে বরং আরও বেড়ে গেল। তিনি ঘর থেকে এক বালতি পানি এনে সরাসরি সক্রেটিসের গায়ের ওপর ঢেলে দিলেন!

রাস্তা দিয়ে চলাচলরত লোকজন এটা দেখে হাসাহাসি করতে শুরু করলে সক্রেটিস শান্তভাবে তাদের উদ্দেশ্যে বলে উঠলেন

‘তোমরা এত হাসাহাসি করছ কেন? এত গর্জনের পরে একটুখানি বর্ষণ হওয়াটাই তো স্বাভাবিক!’

সৈয়দ মুজতবা আলীর সেই বিখ্যাত রসগোল্লার কাহিনী 

বিয়ে নিয়ে মজার উক্তি
বিয়ে নিয়ে মজার উক্তি

মহাকবি মিলটন: প্যারাডাইস লস্ট থেকে রিগেইন

ইংল্যান্ডের বিখ্যাত কবি জন মিলটনের স্ত্রী-ভাগ্যও ছিল প্রায় সক্রেটিসের মতোই অনুরূপ। সে দেশের এক কলেজের ক্লাসে এক ছাত্রকে মিলটন সম্পর্কে কিছু বলতে বলা হয়েছিল। তখন সেই ছাত্রটি মন্তব্য করেছিল—

‘মিলটন বিয়ে করার পর লিখেছিলেন ‘প্যারাডাইস লস্ট’ (Paradise Lost বা হারানো স্বর্গ)। পরবর্তীতে তাঁর স্ত্রী মারা যাওয়ার পর তিনি লেখেন ‘প্যারাডাইস রিগেইন’ (Paradise Regained বা পুনরুদ্ধার করা স্বর্গ)।’

  • লেখক: সেলিম হোসেন

  • তারিখ: ২৬/০৬/২০২৬ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *