লেবু পানি ও পিঙ্ক সল্ট: সুস্থ থাকার জাদুকরী পানীয় এবং এর ৮টি উপকারিতা
প্রচণ্ড গরমে আমরা অস্থির হয়ে ফ্রিজের ঠান্ডা পানি বা আইসক্রিম খুঁজি। কিন্তু সুস্থ থাকতে আমাদের প্রয়োজন প্রাকৃতিক সমাধান। হাতের নাগালেই পাওয়া যায় লেবু, আর এর সাথে যদি যোগ হয় হিমালয়ান পিঙ্ক সল্ট—তবে তা শরীরের জন্য হয়ে ওঠে এক ‘ম্যাজিক্যাল ড্রিঙ্ক’।
লেবু পানি খাওয়ার সঠিক নিয়ম ও সময়
-
সকালে খালি পেটে: এক গ্লাস পানিতে লেবুর রস ও সামান্য বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন। এটি শরীরের pH লেভেলকে অ্যালকালাইন মোডে নিয়ে আসে, যা সুস্থ শরীরের জন্য অপরিহার্য।
-
ভিনেগারের সাথে: লেবু পানি ও অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়েও পান করা যায়।
-
তৃষ্ণা মেটাতে: গরমে সাধারণ পানির বদলে লেবু ও পিঙ্ক সল্ট মিশ্রিত পানি পান করলে দ্রুত আরাম পাওয়া যায়।
ঔষধ ছাড়া আজীবন সুস্থ থাকার উপায় জেনে নিন।

হিমালয়ান পিঙ্ক সল্ট কেন খাবেন?
সাধারণ সাদা লবণ পরিশোধিত হওয়ার সময় এর প্রাকৃতিক মিনারেল হারিয়ে ফেলে। অন্যদিকে, পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের সল্ট রেঞ্জ থেকে সংগৃহীত এই গোলাপি লবণে থাকে প্রচুর খনিজ উপাদান। ডাঃ জাহাঙ্গীর কবিরের পরামর্শে এটি বর্তমানে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়।
পিঙ্ক সল্টের বিশেষ কিছু ব্যবহার:
১. গভীর ঘুমের জন্য: মধুর সাথে পিঙ্ক সল্ট মিশিয়ে খেলে অনিদ্রা দূর হয়।
২. মাথাব্যথা কমাতে: এক গ্লাস লেবু পানিতে পিঙ্ক সল্ট মিশিয়ে পান করলে তাৎক্ষণিক মাথা ব্যথা কমে।
৩. ত্বকের যত্নে: নারিকেল তেলের সাথে মিশিয়ে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করলে ত্বকের রোমকূপ পরিষ্কার হয়।
৪. চুলের খুশকি দূর করতে: শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে স্ক্রাব করলে খুশকি ও অতিরিক্ত আর্দ্রতা চলে যায়।
শরীরের অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলুন ন্যাচারালি।

পিঙ্ক সল্টের আরও ৫ টি অসাধারণ গুণ
-
শরীরের জয়েন্ট ও হাড় সুস্থ রাখে।
-
হজমশক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
-
শরীর থেকে টক্সিন বের করে দেয়।
-
ব্লাড সুগার ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
-
যৌন ক্ষমতা বৃদ্ধি ও মুখের দুর্গন্ধ দূর করতে সহায়ক।
যাই খাই পেট ফুলে যায়। উপায় কি পরিত্রানের ?

লেবু পানির ৮টি প্রধান উপকারিতা
১. ফ্যাটি লিভার: লিভারে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে।
২. কোলেস্টেরল নিয়ন্ত্রণ: রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়।
৩. ওজন কমানো: পরোক্ষভাবে মেদ ঝরাতে সাহায্য করে।
৪. অ্যান্টি-অক্সিডেন্ট: ত্বকে সহজে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।
৫. ক্যান্সার প্রতিরোধ: লেবুর রসে রয়েছে ক্যান্সার প্রতিরোধী বিশেষ গুণ।
৬. কিডনি সুস্থতা: নিয়মিত লেবু পানি পান করলে কিডনিতে পাথর জমার ঝুঁকি কমে।
৭. ভিটামিন সি: শরীরের প্রতিদিনের ভিটামিন সি-এর চাহিদা পূরণ করে।
৮. ফাইটোনিউট্রিয়েন্ট: শরীরকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে।

আমাদের পরামর্শ
সেরা ফলাফল পেতে হালকা কুসুম গরম পানিতে লেবুর রস ও পিঙ্ক সল্ট মিশিয়ে নিন। তবে মনে রাখবেন, শুধু পানীয় নয়, সুস্থ থাকতে সঠিক লাইফস্টাইল অনুসরণ করা জরুরি।
লিখেছেন: সেলিম হোসেন তারিখ: ২৬/০১/২০২৪ ইং তথ্যসূত্র: ডঃ এরিক বার্গ, ডঃ জাহাঙ্গীর কবির, ডঃ মুজিবুল হক ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল জার্নাল।









