ওজন কমাতে ও হার্ট ভালো রাখতে ডার্ক চকলেট
ডার্ক চকলেট খুবই উপকারী খাবার। যদি দোকান থেকে কিনেন, তাতে ৫০-৭০ ভাগ চকলেট থাকে। বাকিটা থাকে চিনি বা অন্যান্য উপাদান। দামও অনেক বেশি। আজকে আপনাদের কে জানাব সহজে বাসায় ডার্ক চকলেট তৈরির উপায়। সবচেয়ে কম খরচে, সুস্বাদু এবং সাস্থ্যকর।
তার আগে বলি ডার্ক চকলেট কেন খাবেন ? ছবিতে যে চকলেট দেখতে পাচ্ছেন, ওরকম দুটুকরো চকলেটে পাবেন আনুমানিক ক্যালরি ১২-১৫ ক্যালরি, তাই ওজন বাড়ার ভয় নেই। ফাইবার বা আঁশ ২ গ্রাম, হজম শক্তি বাড়াবে, পেট ভরা রাখবে। প্রোটিন ১ গ্রাম। আয়রন ০.৮ মিলিগ্রাম, রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করবে। ম্যাগনেসিয়াম ২৫-৩০ মিঃ, পেশি ও স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখে এবং ক্লান্তি দূর করে।
পটাসিয়াম ৫০-৬০ মিঃ, রক্ত চাপ নিয়ন্ত্রনে সাহায্য করে। আরও আছে প্রচুর পরিমানে অতি গুরুত্বপূর্ণ উপাদান ফ্ল্যাভোনয়েডস (Antioxidants)। যা কোষের অক্সিডেটিভ ড্যামেজ কমায়, হার্ট ভালো রাখে এবং মন ভালো করে।
কোকো পাউডারে থিওব্রোমিন (Theobromine) এবং সামান্য ক্যাফেইন থাকে, যা সাময়িকভাবে আপনার মনোযোগ বাড়াতে এবং মুড ভালো রাখতে সাহায্য করে। এটি অনেকটা প্রাকৃতিক এন্টি-ডিপ্রেস্যান্ট হিসেবে কাজ করে।
ঘরেই তৈরি করুন সাস্থ্যকর স্মুদি

যেভাবে তৈরি করবেন ডার্ক চকলেট –
নারকেল তেল গলিয়ে নেওয়া যদি নারকেল তেল জমাট বাঁধা থাকে, তবে একটি বাটিতে নিয়ে হালকা গরম পানির ওপর রেখে গলিয়ে নিন। সরাসরি চুলার আঁচে তেল দেবেন না, এতে তেলের পুষ্টিগুণ নষ্ট হতে পারে।
মিশ্রণ তৈরি গলানো তেলের সাথে মধু এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট মিশিয়ে নিন। এরপর ধীরে ধীরে কোকো পাউডার এবং এক চিমটি লবণ যোগ করুন। একটি চামচ বা হ্যান্ড ব্লিন্ডার ব্যাবহার করুন। ভালো করে মিশিয়ে দিন। যাতে কোনো দলা না থাকে এবং মিশ্রণটি একদম মসৃণ ও চকচকে হয়।
ছাঁচে ঢালা আপনার কাছে যদি চকলেটের সিলিকন মোল্ড (Mold) থাকে তবে তাতে মিশ্রণটি ঢালুন। যদি ছাঁচ না থাকে, তবে একটি সমতল প্লেটে বা প্লাস্টিকের বক্সে বাটার পেপার বিছিয়ে তার ওপর পাতলা করে মিশ্রণটি ঢেলে দিতে পারেন।
জমানো (Freezing) এবার এটি ফ্রিজের সাধারণ চেম্বারে (Refrigerate) ৩০-৬০ মিনিট অথবা ডিপ ফ্রিজে ১৫-২০ মিনিট রাখুন। নারকেল তেল খুব দ্রুত জমাট বাঁধে, তাই অল্প সময়েই এটি শক্ত হয়ে যাবে।
পরিবেশন চকলেট শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে বের করে নিন। ব্যাস, আপনার ঘরোয়া ডার্ক চকলেট তৈরি!
জেনে নিন যেভাবে কালো চালের ভাত রান্না করলে সুস্বাদু হবে

কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস:
-
সংরক্ষণ: যেহেতু এতে নারকেল তেল ব্যবহার করা হয়েছে, তাই এটি সাধারণ তাপমাত্রায় রাখলে গলে যেতে পারে। খাওয়ার আগ পর্যন্ত এটি ফ্রিজেই সংরক্ষণ করুন। ২/৩ দিনের মধ্যেই খেয়ে ফেলুন।
-
ভিন্নতা: চকলেটের স্বাদ আরও বাড়াতে আপনি এতে কুচি করা কাঠবাদাম, কাজুবাদাম বা কিসমিস মিশিয়ে দিতে পারেন।
-
ডার্কনেস: আপনি যদি বেশি তিতা বা কড়া ডার্ক চকলেট চান, তবে মধুর পরিমাণ কিছুটা কমিয়ে দিতে পারেন।
ডার্ক চকলেট কিভাবে মন ভালো করে জানতে ভিডিও টি দেখুন

এই চকলেটটি দোকানে কেনা চকলেটের চেয়ে অনেক বেশী সাস্থ্যকর হবে। দোকানের চকলেটে কিছু উপাদান মেশানো হয়, যাতে করে অনেক দিন সংরক্ষন করা যায়। মানব দেহের জন্য অসাস্থ্যকর হতে পারে ঐসব উপাদান। তাই ঘরেই ডার্ক চকলেট তৈরি করুন। নিজে খান, পরিবারের সবাইকে খাওয়ান।
লেখক – সেলিম হোসেন – তাং – ১০/০৪/২০২৬ ইং – প্রতীকী ছবি গুলো পেক্সেলস থেকে নেয়া।

