পেটে গ্যাস পেট ফাঁপা বুক জ্বলা। খেলে গ্যাস না খেলেও গ্যাস। কি বিপদ। Gas Stomach Bloating Heartburn.

পেট ফাঁপা বুক জ্বলা

পেটে গ্যাস, পেট ফাঁপা ও বুক জ্বালা: ঔষধ ছাড়াই মুক্তির কার্যকর উপায়

দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই পেটের সমস্যায় ভুগি। কখনো পেট ফাঁপা, কখনো বুক জ্বালা, আবার কখনো অসহ্য গ্যাস। কেন এই সমস্যাগুলো হচ্ছে এবং দামী ঔষধ ছাড়াই কীভাবে ঘরোয়া উপায়ে এর সমাধান সম্ভব, আজকের ব্লগে আমরা তা-ই জানবো।

জেনে নিন – কেন ঘুমের ঔষধ আম? 

পেট ফাঁপা

কেন এই সমস্যা গুলো হচ্ছে?

আমরা যখন কাজের প্রয়োজনে বাইরে থাকি, তখন সঠিক সময়ে স্বাস্থ্যকর খাবার পাই না। বাধ্য হয়ে হোটেল বা দোকানের অস্বাস্থ্যকর ও ভাজি-পোড়া খাবার খেতে হয়। এই ধরনের খাবার থেকেই তৈরি হয়:

  • পেটে অতিরিক্ত গ্যাস।

  • পেট ফাঁপা বা পেট ভার হয়ে থাকা।

  • বুক জ্বালাপোড়া করা।

  • এমনকি গ্যাসের কারণে পিঠে ব্যথার মতো সমস্যাও দেখা দেয়।

বিশেষ তথ্য: পেটে দীর্ঘমেয়াদী গ্যাসের সমস্যা যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে। তাই এই সমস্যাকে অবহেলা করবেন না।

পেটে গ্যাস যৌন আকাঙ্খা কমিয়ে দেয়। কিভাবে বাড়াবেন যৌন আকাঙ্খা। 

পেট ফাঁপা বুক জ্বলা
পেট ফাঁপা বুক জ্বলা

ঔষধ ছাড়া মুক্তির ৫টি ঘরোয়া উপায়

গ্যাস ও বুক জ্বালা থেকে দ্রুত আরাম পেতে আপনি নিচের প্রাকৃতিক পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন:

১. লবঙ্গের জাদুকরী ব্যবহার

বাসা থেকে বের হওয়ার সময় পকেটে কয়েকটি লবঙ্গ রাখুন। খাবার খাওয়ার পর লবঙ্গের ফুলটি ফেলে দিয়ে মুখে পুরে দিন এবং ধীরে ধীরে চুষতে থাকুন। এভাবে ২-৩টি লবঙ্গ খেলে গ্যাস দ্রুত দূর হয়।

২. আদা ও লবঙ্গ চা

যেকোনো চায়ের দোকানে গিয়ে চিনি ছাড়া এক কাপ আদাযুক্ত লাল চা অর্ডার করুন। তাতে ৩টি লবঙ্গ মিশিয়ে নিন। চা খাওয়া শেষ হলে আদার টুকরো এবং লবঙ্গগুলো চিবিয়ে খেয়ে ফেলুন। এটি পেটের অস্বস্তি নিমিষেই কমিয়ে দেয়।

৩. নিয়মিত আপেল খাওয়া

পেটের আলসার বা গ্যাসের সমস্যায় আপেল দারুণ কার্যকরী। যখনই পেট ফাঁপা অনুভব করবেন, একটি আপেল খেয়ে নিন। আলসার থাকলে প্রতিদিন নিয়ম করে একটি আপেল খাওয়ার অভ্যাস করুন।

৪. লেবুর রস

প্রতিবার খাবার খাওয়ার সময় বা খাবার শেষে অল্প পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন। এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং গ্যাস জমতে বাধা দেয়।

৫. অ্যাপেল সাইডার ভিনেগার (ACV)

খাবারের আগে অথবা পরে এক গ্লাস পানিতে এক চামচ অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করুন। এটি পাকস্থলীর এসিডিটি নিয়ন্ত্রণে সাহায্য করে।

পেটে গ্যাসের ব্যাপারে রিসার্চ পেপার দেখুন

সেলিম হোসেন – ২৭/০১/২০২৪ ইং

Information source : Dr Eric berg, Dr Mujibul Haque, Dr Jahangir Kabir, Dr Mujibur Rahman, Dr Mandell, Dr Jason Faung, Dr Sten Ekberg and many medical health journals.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *