সুখী মানুষ কাকে বলে: জীবন ও মরুভূমিতে সুখের সন্ধানে
জীবনে সুখের পরিমাণ কত? মরুভূমিতেই বা সুখ কোথায়? কেন আমরা সুখের জন্য দিনরাত পাগলা ঘোড়ার মতো ছুটছি? এই দৌড়ে আদেও কি কোনো লাভ আছে? চলুন আজ জীবনের সেই গূঢ় রহস্য এবং সুখী হওয়ার কার্যকরী উপায়গুলো জেনে নেই।
দিন যায় রাত আসে, সময়ের চাকায় পিষ্ট হচ্ছে আমাদের আধুনিক জীবন। অফিসের চাপ, সামাজিক অস্থিরতা আর নিরাপত্তাহীনতার মাঝে আমাদের অবচেতন মন প্রতিনিয়ত এক চিলতে সুখ খুঁজে ফেরে। যাকে দেখে সুখী মনে হয়, তার মনেও হয়তো হাহাকার। কেউ কেউ হতাশ হয়ে বলেন, “জীবনটা মরুভূমি হয়ে গেল!” কিন্তু আপনি কি জানেন? মরুভূমিতেও সুখের দেখা পাওয়া সম্ভব।
জীবনে সফল হতে আব্রাহাম লিঙ্কনের যেই ঘটনা গুলো আপানাকে উদ্দীপ্ত করবে।

মরুভূমি ও সুখের সমীকরণ
মরুভূমি মানেই যেখানে বৃষ্টিপাত কম, গাছপালা নগণ্য এবং তাপমাত্রা চরম। সাহারা হোক বা মরক্কো— প্রতিকূলতাই যেখানে মূল বৈশিষ্ট্য। কিন্তু এই প্রতিকূলতার মাঝেও জীবন তার নিজস্ব আনন্দ খুঁজে নেয়। যেমন সাহারার বুকে এক চিলতে মরূদ্যান শান্তি বয়ে আনে, তেমনি জীবনের কঠিন সময়েও কিছু অভ্যাস আমাদের সুখী করতে পারে।
প্রাসঙ্গিক পাঠ: জীবনে সফল হতে আব্রাহাম লিঙ্কনের যে ঘটনাগুলো আপনাকে উদ্দীপ্ত করবে এবং যে ৮টি অভ্যাস আপনার জানা প্রয়োজন।

সুখী হওয়ার ১২টি কার্যকরী উপায়
১. নিজেকে ভালোবাসুন
নিজেকে ভালোবাসা ছাড়া সুখী হওয়া অসম্ভব। সুখী মানুষেরা মাদক থেকে দূরে থাকে কারণ তারা জীবনের মূল্য বোঝে। তারা জানে আনন্দ এবং বাড়াবাড়ির পার্থক্য। তারা জীবনের ছোট ছোট সাফল্যে গর্ববোধ করে।
২. ভালো বন্ধু নির্বাচন
সুখী মানুষের জীবনে অন্তত এমন একজন বন্ধু থাকে যার কাছে মন খোলা যায়। ভালো বন্ধু মরুভূমিতে মরূদ্যানের মতো। মনে রাখবেন, একজনের বদনাম অন্য বন্ধুর কাছে করা সুখী মানুষের কাজ নয়।
৩. প্রতিটি মুহূর্ত উপভোগ করুন
আমরা বড় কোনো উপলক্ষের (যেমন: আইফোন কেনা) অপেক্ষায় থাকি সুখী হওয়ার জন্য। কিন্তু সুখী মানুষেরা ছোট ছোট ঘটনা থেকে আনন্দ খুঁজে নেয়। সকালের এক কাপ চা বা পাখির ডাকও তাদের মন সতেজ রাখে।
মরুভুমিতে সুখ খুজতে যুবক। জ্ঞ্যানী ব্যক্তি শেখালেন সুখ কি ?

৪. অন্যের প্রতি সদয় হওয়া
দয়া হলো বিষণ্ণতা ও তিক্ততার প্রতিষেধক। রাস্তার বিড়ালকে খাবার দেওয়া বা অফিসে পিয়নকে হাসিমুখে সম্ভাষণ জানানো— এই ছোট কাজগুলো আপনার চারপাশে একটি ইতিবাচক বলয় তৈরি করে।
৫. সুশৃঙ্খল ঘুম
সুখী হতে চাইলে ভালো ঘুমের বিকল্প নেই। তারা রাত ৯টার মধ্যে সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেয়। মস্তিষ্ক শান্ত থাকলে ঘুম গভীর হয়, যা পরের দিনের জন্য শরীরকে রিচার্জ করে।
৬. ইতিবাচক দৃষ্টিভঙ্গি
আশাবাদ হলো সেই নদী যা আপনাকে সুখের দেশে পৌঁছে দেয়। নেতিবাচক চিন্তা আপনার চলার পথকে কণ্টকাকীর্ণ করে তোলে। তাই প্রতিকূলতায় ভেঙে না পড়ে ইতিবাচক থাকুন।
পাওলো কোয়েল হো’র লেখা এই বিখ্যাত বই কেন মোটিভেশনাল স্পিকাররা সাজেসট করেন ?

৭. নিজের সঙ্গ উপভোগ করা
মাঝে মাঝে একা থাকা শিখুন। কোনো নিরিবিলি জায়গা থেকে ঘুরে আসুন বা একটি ভালো বই পড়ুন। নতুন কিছু শেখার মাঝে যে আনন্দ আছে, তা আপনার জ্ঞান ও মন দুই-ই সমৃদ্ধ করবে।
৮. বর্তমানে বাস করা
অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা বর্তমানকে নষ্ট করে। যা চলে গেছে তা বদলানো যাবে না, আর যা আসেনি তা অজানা। তাই আজকের কাজগুলো গুরুত্বের সাথে শেষ করাই সুখের চাবিকাঠি।
৯. সতর্কতা ও চিন্তামুক্ত জীবন
সতর্কতা আপনাকে উদ্বেগ থেকে মুক্তি দেয়। ঘর থেকে বের হওয়ার সময় সুইচ বন্ধ করা বা তালা ঠিকমতো চেক করা— এই ছোট সতর্কতাগুলো আপনার অবচেতন মনকে শান্ত রাখে।
দাম্পত্য জীবনে সুখী হতে পর্ণগ্রাফি থেকে দূরে থাকার উপায় জেনে নিন।

১০. সঠিক বডি ল্যাঙ্গুয়েজ
সুখী মানুষের চলাফেরায় আত্মবিশ্বাস ও উচ্ছলতা প্রকাশ পায়। সোজা হয়ে বসা, চোখে চোখ রেখে কথা বলা এবং হাসিমুখে থাকা আপনার ব্যক্তিত্বের পাশাপাশি মনের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে।
১১. স্বাস্থ্য সচেতনতা
“সুস্থতাই সকল সুখের মূল।” স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত যত্ন আপনার শরীরকে একটি পবিত্র মন্দিরের মতো আগলে রাখে। অসুস্থ শরীর নিয়ে কখনো সুখী হওয়া সম্ভব নয়।
১২. বাস্তববাদী হওয়া
বিলাসী হওয়ার চেয়ে বাস্তববাদী হওয়া ভালো। ঋণের টাকায় সুখ কেনা যায় না, বরং তা দুশ্চিন্তা বাড়ায়। সুখী মানুষেরা চাদর বুঝে পা ফেলে এবং অপ্রয়োজনীয় ঋণ থেকে দূরে থাকে।
একটি বদ অভ্যাস রাতের ঘুম কেড়ে নিতে পারে।

মরুভূমিতে সুখ: একটি বাস্তব উদাহরণ
পাকিস্তানের ‘খেওরা’ লবণ খনির কাছে হাদালি নামক একটি গ্রাম আছে। গ্রীষ্মকালে সেখানে প্রচণ্ড লু হাওয়া এবং ‘ঝক্কর’ নামক ধূলিঝড় বয়। জীবন সেখানে চরম কঠিন। কিন্তু সেই মরুভূমিতেও সুখ আসে প্রতিদিন ভোরে।
ভোরের সেই মৃদুমন্দ শীতল বাতাস, বাগান থেকে ভেসে আসা গোলাপ ও বেলি ফুলের সুবাস— একেই উর্দু কবিরা বলেন “বাদ-ই-নাসিম”। এই সংক্ষিপ্ত স্বর্গীয় সময়টুকুই মরুভূমির মানুষকে বেঁচে থাকার রসদ যোগায়। মরুভূমিতে যদি সুখ আসতে পারে, তবে আপনার জীবনেও সুখের আগমন নিশ্চিত।
একজন ইউটিবারের বছরে আয় ১১ কোটি টাকা। ছেড়ে দিলেন চাকরি।
লেখক: সেলিম হোসেন
তারিখ: ০৯/০২/২০২৪ ইং
(ছবিগুলো প্রতীকী)


