স্বাস্থ্যকর ইফতার: শরীর ও মনের সতেজতায় কী খাবেন এবং কেন?
রোজা রাখা কেবল আধ্যাত্মিক সাধনা নয়, এটি আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিকভাবে ‘ডিটক্স’ বা বিষমুক্ত করার প্রক্রিয়া। কিন্তু রোজার প্রকৃত সুফল পেতে হলে আমাদের ইফতারের মেন্যুতে বিশেষ নজর দিতে হবে। আপনি সারাদিন পর পেটে কী দিচ্ছেন, তার ওপরই নির্ভর করছে আপনার শক্তি ও সুস্বাস্থ্য।
ইফতারে কেন সালাদ দিয়ে শুরু করবেন?
সারাদিন অভুক্ত থাকার পর পাকস্থলীকে হুট করে ভারী বা তেলযুক্ত খাবার দেওয়া ঠিক নয়। ইফতারের শুরুতেই সালাদ বা কাঁচা সবজি খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং শরীর প্রয়োজনীয় এনজাইম পায়।
জেনে নিন – কেন সালাদ দিয়ে খাবার শুরু করবেন।

খাবারের তিনটি ধরন: আপনার প্লেটে কোনটি কতটুকু?
সুস্থ থাকার জন্য খাবারের গুণাগুণ জানা জরুরি। খাবারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়:
১. জীবিত খাবার (৭০%): ফলমূল, কাঁচা সবজি, সালাদ এবং অঙ্কুরিত বীজ। এগুলো প্রাণশক্তিতে ভরপুর এবং শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে। ফলাফল—আপনি থাকবেন ফিট ও সুদর্শন।
২. অর্ধ-মৃত খাবার (৩০%): বাড়িতে তৈরি রান্না করা খাবার। রান্নার ফলে খাবারের এনজাইম নষ্ট হলেও পুষ্টি বজায় থাকে। তাই প্লেটে রান্না করা খাবার ৩০ ভাগের বেশি রাখা উচিত নয়।
৩. মৃত খাবার (০%): প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার। যেমন: বিস্কুট, পাউরুটি, কোল্ড ড্রিংকস, সিঙ্গাড়া, সমোসা, বেগুনি ও পেঁয়াজু। এসব খাবারে কোনো পুষ্টি নেই, বরং এগুলো শরীরের ক্ষতি করে।
পরামর্শ: ইফতারের তালিকা থেকে আজই ‘মৃত খাবার’ বা ভাজাপোড়া নিষিদ্ধ করুন।
ইফতারে কি খাবেন – ভাজা পোড়া কিভাবে খাবেন।

একটি আদর্শ ইফতারের নমুনা
আমি ব্যক্তিগতভাবে আমার ইফতারে যা রাখার চেষ্টা করি:
-
প্রচুর সালাদ: শসা, টমেটো, গাজর ও লেবু।
-
প্রোটিন: সেদ্ধ ডিম।
-
সুপারফুড: চিয়া সিড ও কালোজিরার তেল।
-
প্রোবায়োটিক: টক দই ও পনিরের ছোট টুকরো।
এই সংমিশ্রণটি আপনাকে দীর্ঘক্ষণ তৃপ্ত রাখবে এবং শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। এমনকি ফ্যাটি লিভারের মতো সমস্যাও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ওষুধ ছাড়াই নিরাময় সম্ভব।
ফ্যাটি লিভার ঔষধ ছাড়াই নিরাময় করুন।

তথ্যসূত্র ও কৃতজ্ঞতা
আমি আমার এই খাদ্যাভ্যাস এবং পরামর্শগুলো বিশ্বখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞদের গবেষণা ও জার্নাল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছি:
-
Dr. Eric Berg, Dr. Mujibul Haque, Dr. Jahangir Kabir, Dr. Mujibur Rahman, Dr. Jason Fung, Dr. Sten Ekberg সহ আরও অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ।
লেখক: সেলিম হোসেন তারিখ: ১৫/০১/২০২৪ ইং

