ভিটামিন ডি, কে এবং ক্যালসিয়াম: সুস্থ হাড় ও দীর্ঘায়ুর গোপন চাবিকাঠি
সুস্থ ও রোগমুক্ত জীবন পেতে হলে আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এর মধ্যে ভিটামিন ডি, ভিটামিন কে এবং ক্যালসিয়াম—এই ত্রয়ীর সমন্বয় আমাদের শরীরের হাড়ের গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভিটামিন ডি কী এবং কেন এটি প্রয়োজন?
ভিটামিন ডি হলো চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন, যার প্রধান রূপগুলো হলো ভিটামিন ডি১, ডি২ ও ডি৩। আমাদের শরীর সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে প্রাকৃতিকভাবে এই ভিটামিন তৈরি করতে পারে। এছাড়া নির্দিষ্ট কিছু খাবার ও সাপ্লিমেন্ট থেকেও এটি পাওয়া যায়।
ভিটামিন ডি-র মূল কাজ:
-
শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করা।
-
হাড় ও দাঁতের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করা।
-
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immune System) শক্তিশালী করা।
আজীবন সুস্থ থাকার উপায় গুলো সবারই জানা দরকার।

ভিটামিন ডি, কে এবং ক্যালসিয়ামের উপকারিতা
১. হাড় শক্ত ও মজবুত করে: ক্যালসিয়াম ও ফসফরাস ছাড়া হাড়ের গঠন সম্ভব নয়, আর এই উপাদান দুটি শরীরে শোষণের জন্য ভিটামিন ডি অপরিহার্য। এর অভাবে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে, যাকে চিকিৎসা বিজ্ঞানে অস্টিওপরোসিস বলা হয়।
২. শিশুদের শারীরিক বিকাশ: শিশুদের হাড়ের সঠিক বৃদ্ধির জন্য এটি জরুরি। ভিটামিন ডি-র অভাবে শিশুদের হাড় বেঁকে যেতে পারে বা রিকেট রোগ হতে পারে।
৩. দাঁতের সুরক্ষা: এটি দাঁতের মিনারেলের উন্নতি ঘটিয়ে দাঁতের ক্ষয়রোধ করে।
৪. পেশির শক্তি বৃদ্ধি: শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে পেশির শক্তি ও শারীরিক ক্ষমতা বাড়াতে এটি ইতিবাচক ভূমিকা রাখে।
৫. ওজন নিয়ন্ত্রণ: এই ভিটামিন ক্ষুধা কমাতে সাহায্য করে এবং শরীরের মেদ কমিয়ে ফিট রাখতে সাহায্য করে।
বিশেষ দ্রষ্টব্য: ভিটামিন ডি বিষণ্ণতা, জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সার এবং ডায়াবেটিস প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করে।
যে কারনে লিভার নষ্ট হয়, প্রতিকারের উপায় জেনে নিন।

ভিটামিন ডি-র অভাবজনিত লক্ষণসমূহ
যদি আপনার মধ্যে নিচের লক্ষণগুলো দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং ভিটামিন ডি-র মাত্রা পরীক্ষা করান:
-
মাংসপেশির দুর্বলতা ও মাংসপেশি কাঁপা।
-
অতিরিক্ত মানসিক চাপ, বিষণ্ণতা বা খিটখিটে মেজাজ।
-
হাড় বা জয়েন্টে ব্যথা এবং সামান্য আঘাতেই হাড় ফেটে যাওয়া।
-
দাঁত ভেঙে যাওয়া বা দ্রুত ক্ষয়ে যাওয়া।
-
অতিরিক্ত উচ্চ রক্তচাপ এবং সারাক্ষণ ক্লান্তি ও অবসাদ অনুভব করা।
দ্রুত ওজন কমানোর সবচেয়ে সাস্থ্যকর উপায়।

ভিটামিন ডি-র প্রাকৃতিক উৎস
১. সূর্যের আলো
ভিটামিন ডি-র সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উৎস হলো সূর্যালোক। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে অন্তত ৩০ মিনিট রোদে থাকতে পারলে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি-র সিংহভাগ পূরণ হওয়া সম্ভব।
২. সামদ্রিক মাছ
স্যালমন, সার্ডিন, ম্যাক্রেল, কোরাল এবং টুনা মাছ ভিটামিন ডি-র চমৎকার উৎস। এছাড়া কড লিভার অয়েল সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করা যায় যা রিকেটস ও সোরাইসিস নিরাময়ে কার্যকর।
৩. ডিম ও মাশরুম
-
ডিম: ডিমের কুসুমে ভিটামিন ডি থাকে। বিশেষ করে হাঁসের ডিমে ওমেগা-৩ ও আয়রন বেশি থাকে।
-
মাশরুম: চাষ করা মাশরুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি পাওয়া যায় যা শিশুদের হাড় গঠনে সহায়ক।
সরিষার তেলে হার্টের অসুখ হয় ! সত্য জানুন, বিভ্রান্তি দূর করুন।

ভিটামিন ডি, কে এবং ক্যালসিয়ামের সমন্বয়: ‘সাউয়ার ক্রাউট’ কেন খাবেন?
শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন। কিন্তু ক্যালসিয়াম যেন রক্তে জমে না থেকে সরাসরি হাড় ও জয়েন্টে পৌঁছাতে পারে, তার জন্য প্রয়োজন ভিটামিন কে। আর এই ভিটামিন কে-র একটি অসাধারণ উৎস হলো সাউয়ার ক্রাউট (Sauerkraut)।
ভিটামিন কে-র প্রয়োজনীয়তা:
-
এর অভাবে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে।
-
রক্ত জমাট বাঁধতে সমস্যা হয় (কেটে গেলে রক্ত পড়া বন্ধ হয় না)।
-
মেয়েদের মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধ করে।
-
ত্বকের নিচে রক্তক্ষরণ বা লাল-কালো ছোপ পড়া রোধ করে।
সাউয়ার ক্রাউটের পুষ্টিগুণ: প্রতি ১০০ গ্রাম সাউয়ার ক্রাউটে প্রায় ১৩.০ mcg ভিটামিন কে এবং কোটি কোটি প্রোবায়োটিক থাকে, যা শরীরের ভেতর ভিটামিন কে তৈরি করতে সাহায্য করে।
সবজি যেভাবে রান্না করলে স্বাদে তৃপ্তিতে খাবেন।
আমার পছন্দের সাউয়ার ক্রাউট রেসিপি
আমি ব্যক্তিগতভাবে সাউয়ার ক্রাউট তৈরি করে নিয়মিত খাই। এটি খাওয়ার সময় আমি এর সাথে অলিভ অয়েল, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি যোগ করি। সাথে হালকা আঁচে ভাজা বাদাম মিশিয়ে নিলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। এটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর।
জেনে নিন – কেন খাবেন প্রবায়োটিক। কোন খাবারে প্রবায়োটিক।

ভিডিও দেখুন – ক্যালসিয়াম নিয়ে ডাঃ মুজিবুর রহমান কি বলছেন।
লিখেছেন: সেলিম হোসেন তারিখ: ২৩/০৫/২০২৩ ইং তথ্যসূত্র: Dr. Eric Berg, Dr. Mujibur Rahman, Dr. Jahangir Kabir সহ বিভিন্ন প্রখ্যাত চিকিৎসক ও মেডিকেল জার্নাল।

