ফ্রিজে খাবার রাখার নিয়ম, ফ্রিজ ভালো রাখার ১০ টি উপায়। 10 ways to keep your fridge in good condition

ফ্রিজে খাবার রাখার নিয়ম

ফ্রিজে খাবার রাখার নিয়ম নিয়ম: সুস্থ থাকার সহজ গাইড

দৈনন্দিন ব্যস্ত জীবনে ফ্রিজ আমাদের অপরিহার্য সঙ্গী। কিন্তু আমরা কি জানি ফ্রিজে খাবার রাখার সঠিক নিয়ম কী? ভুল পদ্ধতিতে খাবার রাখলে তা যেমন পুষ্টিগুণ হারায়, তেমনি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আজকের ব্লগে আমরা জানবো ফ্রিজে খাবার রাখার বিজ্ঞানসম্মত নিয়ম এবং ফ্রিজ ভালো রাখার উপায়।

রান্না করা খাবার কতদিন ভালো থাকে?

ফ্রিজে রান্না করা খাবার সাধারণত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রেখে ৩ থেকে ৪ দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। তবে এর জন্য কিছু নিয়ম মানা জরুরি:

  • ঠান্ডা করে রাখুন: রান্না করার ১ থেকে ১.৫ ঘণ্টার মধ্যে খাবার ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে ফেলুন।

  • বায়ুরোধক পাত্র: খাবারের পাত্রের মুখ অবশ্যই ভালোভাবে বন্ধ রাখতে হবে।

  • কাঁচা ও রান্না করা খাবার আলাদা: নরমাল চেম্বারে কখনো রান্না করা খাবারের সাথে কাঁচা মাছ বা মাংস রাখবেন না।

কিডনি রোগী বাড়ছে হু হু করে, বাঁচার উপায় কি ? 

ফ্রিজে খাবার

খাবার গরম করার সঠিক পদ্ধতি

ফ্রিজ থেকে বের করা খাবার খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে গরম করতে হবে।

  • ১০০ ডিগ্রি সেলসিয়াস: খাবারটি চুলায় দিয়ে ততক্ষণ গরম করুন যতক্ষণ না বলক (বুদবুদ) আসে। বলক আসার পর ৩-৪ মিনিট রেখে নামিয়ে ফেলুন।

  • ওভেন বর্জন করুন: মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করলে খাবারের স্বাভাবিক গঠন ভেঙে যায় এবং পুষ্টিগুণ নষ্ট হয়, যা দীর্ঘমেয়াদে অস্বাস্থ্যকর।

ফ্রিজে খাবার রাখার নিয়ম
ফ্রিজে খাবার রাখার নিয়ম

ফ্রিজে খাবার সংরক্ষণের স্মার্ট টিপস

১. ছোট ভাগে ভাগ করুন: একগাদা খাবার একসাথে না রেখে ছোট ছোট বক্সে ভাগ করে রাখুন। এতে যতটুকু প্রয়োজন ততটুকুই বের করা যাবে।

২. বারবার ডিফ্রস্ট করবেন না: ডিপ ফ্রিজে রাখা মাছ-মাংস একবার বের করে ভিজিয়ে আবার ফ্রিজে রাখবেন না। এতে দ্রুত ব্যাকটেরিয়া ছড়ায়।

৩. বাতাস চলাচলের জায়গা: ফ্রিজের ভেতরে বক্সগুলো গাদাগাদি করে না রেখে কিছুটা ফাঁকা রাখুন যেন বাতাস চলাচল করতে পারে।

ফ্রিজের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

ফ্রিজের ভেতর নষ্ট খাবার বা মেয়াদোত্তীর্ণ জিনিস থাকলে অসহনীয় দুর্গন্ধ হতে পারে। এছাড়া ফ্রিজের ডিফ্রস্ট প্যানে জমা পানি নিয়মিত পরিষ্কার না করলে সেখানে দূষিত পদার্থ জমে বাজে গন্ধ সৃষ্টি করে। তাই নিয়মিত ফ্রিজ পরিষ্কার রাখা জরুরি।

ফ্রিজে খাবার রাখার নিয়ম
ফ্রিজে খাবার রাখার নিয়ম

ফ্রিজ ভালো রাখার ১০টি কার্যকরী উপায়

১. দরজা কম খোলা: বারবার ফ্রিজের দরজা খুলবেন না, এতে ভেতরের তাপমাত্রা ঠিক থাকে।

২. পেছনের দেয়ালে চাপাচাপি নয়: ফ্রিজের পেছনের দেয়াল ঘেঁষে কোনো কিছু রাখবেন না, এটি শীতল চক্রে বাধা দেয়।

৩. গরম খাবার নিষেধ: সরাসরি গরম খাবার ফ্রিজে রাখলে কম্প্রেসরের ওপর চাপ পড়ে এবং বিদ্যুৎ খরচ বাড়ে।

৪. কুলিং পাওয়ার: মাছ-মাংস দ্রুত ঠান্ডা করার জন্য হুটহাট পাওয়ার বাড়াবেন না। ফ্রিজকে স্বাভাবিক সময় দিন।

৫. কুলিং কয়েল পরিষ্কার: ফ্রিজের পেছনের কয়েল ধুলোমুক্ত রাখুন। তবে সাবধানে পরিষ্কার করুন যেন বক্ররেখা নষ্ট না হয়।

৬. অতিরিক্ত বরফ পরিষ্কার: ফ্রিজে খুব বেশি বরফ জমলে ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। নিয়মিত ডিফ্রস্ট করুন।

৭. এনার্জি বাল্ব: ফ্রিজের ভেতরে এলইডি (LED) লাইট ব্যবহার করা ভালো, এটি কম তাপ উৎপন্ন করে।

৮. দেয়াল থেকে দূরত্ব: ফ্রিজ দেয়াল থেকে অন্তত কয়েক ইঞ্চি দূরে রাখুন।

৯. তাপ উৎস থেকে দূরে: চুলা, হিটার বা সরাসরি রোদ লাগে এমন জায়গায় ফ্রিজ রাখবেন না।

১০. বাতাস চলাচল: বন্ধ ঘরে ফ্রিজ না রেখে এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে।

ফ্রিজে খাবার রাখার নিয়ম
ফ্রিজে খাবার রাখার নিয়ম

শেষ পাতে হাসির গল্প: ফ্রিজ নিয়ে খুশবন্ত সিং-এর রম্য

দোজখে বসে দুই ব্যক্তি গল্প করছিল— ১ম জন: তুই কীভাবে মারা গেলি?

২য় জন: আমি আমার স্ত্রীকে খুব সন্দেহ করতাম। একদিন হঠাৎ অফিস থেকে বাসায় এসে সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করলাম—খাটের নিচে, আলমারিতে, বারান্দায়। কাউকে না পেয়ে নিজের বোকামির জন্য লজ্জিত হলাম এবং লজ্জায় বারান্দা থেকে লাফ দিয়ে মারা গেলাম। তুই কীভাবে মরলি?

১ম জন: ভাইরে, তুই যদি সেদিন ফ্রিজের ডালাটা একবার খুলতিস, তাহলে আজ আমরা দুজনেই বেঁচে থাকতাম!

জেনে নিন – সুস্থ থাকতে ফাস্টিং কেন করবেন ? 

ফ্রিজে খাবার 

লিখন: সেলিম হোসেন তথ্যসূত্র: ডা. এরিক বার্গ, ডা. জাহাঙ্গীর কবির, ডা. মুজিবুল হক এবং অন্যান্য আন্তর্জাতিক জার্নাল।

 

সেলিম হোসেন – ১৩/০১/২০২৪ ইং 

Reference : Dr Eric berg, Dr Mujibul Haque, Dr Jahangir Kabir, Dr Mujibur Rahman, Dr Mandell, Dr Jason Faung, Dr Sten Ekberg and many medical health journals.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *