মিষ্টি আলুর রেসিপি জাদুকরী পুষ্টিগুণ
মিষ্টি আলু শুধু খেতেই সুস্বাদু নয়, এটি পুষ্টির এক বিশাল ভাণ্ডার। যদি সঠিক উপায়ে রান্না করা যায়, তবে এটি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সেরা সংযোজন হতে পারে। মিষ্টি আলু সাধারণত সাদা, বেগুনি, খয়েরি এবং হলুদ রঙের হয়ে থাকে। এটি একটি দারুণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার।
আসুন জেনে নিই কেন আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় মিষ্টি আলু রাখা উচিত।
🍠 মিষ্টি আলুর পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রামে)
প্রতি ১০০ গ্রাম মিষ্টি আলু থেকে আপনি যা যা পাচ্ছেন:
|
উপাদান |
পরিমাণ |
|---|---|
|
ক্যালরি |
৮৬ |
|
ফ্যাট |
০.১ গ্রাম |
|
সোডিয়াম |
৫৫ মি.গ্রা. |
|
পটাশিয়াম |
৩৩৭ মি.গ্রা. |
|
কার্বোহাইড্রেট |
২০ গ্রাম |
|
ডায়েটারি ফাইবার |
৩ গ্রাম |
|
সুগার |
৪.৪ গ্রাম |
|
প্রোটিন |
১.৬ গ্রাম |
|
ভিটামিন সি |
৪% |
|
ভিটামিন বি৬ |
১০% |
|
ম্যাগনেসিয়াম |
৬% |
|
ক্যালসিয়াম |
৩% |
বিশেষ দ্রষ্টব্য: এতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন আছে যা শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এতে কোনো স্যাচুরেটেড ফ্যাট বা কোলেস্টেরল নেই।
জেনে নিন – বেকিং সোডা কিভাবে খাবেন।

✨ মিষ্টি আলুর ১০টি অসাধারণ উপকারিতা
১. চোখের সুরক্ষা: এতে থাকা ভিটামিন এ ও বিটা ক্যারোটিন চোখের জ্যোতি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
২. হজমশক্তি বৃদ্ধি: প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে।
৩. ওজন নিয়ন্ত্রণ: এটি আঁশজাতীয় খাবার হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে বারবার ক্ষুধা লাগে না।
৪. মাতৃস্বাস্থ্য: গর্ভবতী মায়েদের জন্য এটি খুবই উপকারী এবং শিশুর শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে।
৫. হার্ট সুস্থ রাখে: পটাশিয়ামের উপস্থিতির কারণে এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং মাংসপেশি সচল রাখে।
৬. সুগার ও কোলেস্টেরল: এর ফাইবার ব্লাড সুগার এবং ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়ক।
৭. রক্তচাপ নিয়ন্ত্রণ: কলার চেয়েও বেশি পটাশিয়াম থাকায় উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এটি আদর্শ।
৮. ক্যান্সার প্রতিরোধ: ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট পেট, কিডনি ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়।
৯. স্নায়ুর কার্যকারিতা: মিষ্টি আলু নিয়মিত খেলে স্নায়ুতন্ত্রের সুস্থতা বজায় থাকে।
১০. ত্বক ও চুল: উজ্জ্বল ত্বক এবং মজবুত চুলের জন্য মিষ্টি আলু ম্যাজিকের মতো কাজ করে।
জেনে নিন – দ্রুত ওজন কমানোর সাস্থ্যকর উপায়।

🍳 রেসিপি ১: ঝাল মিষ্টি আলু চচ্চড়ি
কম দামে সেরা মানের কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন।
উপকরণ:
-
কিউব করে কাটা সেদ্ধ মিষ্টি আলু
-
পেঁয়াজ কুচি ও রসুন কুচি
-
কাঁচামরিচ ও সরিষার তেল
-
হলুদ ও মরিচ গুঁড়ো
-
পাঁচ ফোড়ন ও লবণ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে আলু ভালোভাবে সেদ্ধ করে নিন।
২. কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, রসুন ও লবণ দিয়ে হালকা ভাজুন।
৩. এরপর পাঁচ ফোড়ন, হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে সামান্য জল ছিটিয়ে কষিয়ে নিন।
৪. মশলা ঘন হয়ে এলে সেদ্ধ আলুগুলো ঢেলে দিন।
৫. মাঝারি আঁচে নাড়াচাড়া করুন যতক্ষণ না জল শুকিয়ে যায়। ব্যাস, তৈরি সুস্বাদু মিষ্টি আলু!
দেখুন – ডাঃ জাহাঙ্গীর কবিরের সবজি রান্নার ভিডিও।

🥣 রেসিপি ২: মিষ্টি আলুর চাটনি (স্পেশাল)
উপকরণ:
-
মিষ্টি আলু (২টি), মাঝারি কাঁচা আম (১টি)
-
চীনাবাদাম (১ কাপ), কিশমিশ (৮-১০টি)
-
শুকনা লঙ্কা, পাঁচফোড়ন ও তেল
-
স্বাদমতো লবণ, চিনি ও সামান্য হলুদ গুঁড়ো
প্রস্তুত প্রণালী:
১. আলু ছোট কিউব করে কেটে সেদ্ধ করে নিন। আমও ছোট করে কেটে নিন। ২. কড়াইতে জল দিয়ে তাতে আম দিন। আম একটু নরম হলে সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেশান। ৩. সব কিছু মিশে গেলে লবণ, চিনি, হলুদ ও কিশমিশ দিন। মিশ্রণটি ঘন হলে নামিয়ে রাখুন। ৪. অন্য একটি পাত্রে বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিন। ৫. এবার কড়াইতে তেল দিয়ে শুকনা লঙ্কা ও পাঁচফোড়ন ফোঁড়ন দিন। ৬. ফোঁড়নে তৈরি করে রাখা চাটনি ও ভাজা বাদাম দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
তথ্যসূত্র: ডা. এরিক বার্গ, ডা. জাহাঙ্গীর কবির, ডা. মুজিবুর রহমান এবং বিভিন্ন আন্তর্জাতিক মেডিকেল জার্নাল।
🖋 লিখেছেন: সেলিম হোসেন 📅 তারিখ: ১০/০৭/২০২৪ ইং
আপনার বন্ধুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পোস্টটি শেয়ার করুন!

