স্বাস্থ্য ও অন্ত্রের রহস্য: “পেট ঠিক তো দুনিয়া ঠিক”
আপনার ৭০ ভাগ সুস্থতা লুকিয়ে আছে এই এক মন্ত্রে
সেলিম হোসেন | তাং ০৫/১১/২০২৫ ইং
আদি কাল থেকেই আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে: “যার পেট ঠিক, তাকে রোগে ধরতে পারে না।” আধুনিক বিজ্ঞান এখন এই কথাটিকে হাতে-কলমে প্রমাণ করেছে। আমরা আজ সেই রহস্যই বিস্তারিত জানব।
শুরু করছি আমার জীবনের এক মজার অভিজ্ঞতা দিয়ে।
হাটের মজমা থেকে শেখা মন্ত্র
আমি যখন স্কুলে পড়ি, তখন গ্রীষ্মকালে ছিল মর্নিং স্কুল। ছুটির পরে বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে পড়ত পাবনা জেলার একটি বড় ‘কাশিনাথপুর হাট’। হাটবারে সেখানে ফাঁকা জায়গায় মজমা বসত। দুজন মানুষ মাঝখানে, তাদের ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে গল্প শুনত শ্রোতারা। আমিও যেতাম। একজন গল্প বলত আর অন্যজন গল্পের তালে ঢোল পেটাত।
লোকটার গল্প বলার ঢং ছিল খুবই আকর্ষণীয়। চরম মুহূর্তে গল্প থামিয়ে দিত, আর শুরু করত ঔষধ বিক্রি। কৌশলে কথা ঘুরিয়ে ট্যাবলেটের গুনাগুন বর্ণনা করত। কথা বলার উত্তেজনায় চোখ দুটো বড় বড় হয়ে যেত। ডান হাত বার বার ঝাঁকি দিয়ে উপরের দিকে তুলত। তাল মেলাতে চলত ঢোলের বাড়ি। এরপর পাঞ্জাবি সরিয়ে, পেটে দুটো থাপ্পড় মেরে বলত: “পেট ঠিক তো দুনিয়া ঠিক!”
ঔষধ বিক্রি শেষ, মজমাও শেষ! পরের হাটবারে গল্পের বাকি অংশটুকু শোনার জন্য আমরা যেতাম। কিন্তু সেই একই জায়গায় গল্প থেমে যেত।
তবে তার সেই আপ্ত বাক্যটি একেবারে সঠিক। সত্যিই পেট ঠিক তো দুনিয়া ঠিক।
গুঁড়া কৃমি যন্ত্রণা থেকে বাঁচার ন্যাচারাল সহজ উপায়

আধুনিক বিজ্ঞান কী বলে?
আধুনিক স্বাস্থ্য গবেষণায় উঠে এসেছে—আমাদের সুস্থ থাকার ৭০ ভাগ সিদ্ধান্ত হয় এই পেটেই। আমাদের অন্ত্রে (GUT) ট্রিলিয়ন ট্রিলিয়ন ভালো এবং খারাপ ব্যাকটেরিয়া বাস করে। প্রাপ্তবয়স্কদের অন্ত্র প্রায় ২৫ ফিট লম্বা, যার দুটো অংশ—ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত।
আমাদের খাবার পেটকে কিভাবে প্রভাবিত করে?
আমরা যে খাবার খাই, তা পাকস্থলীতে হজম প্রক্রিয়ার জন্য প্রস্তুত হয়। এরপর লিভার শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে রক্তে পাঠিয়ে দেয়।
- খারাপ ব্যাকটেরিয়ার আনন্দ: কেক, বার্গার, চিকেন ফ্রাই, চিপস, বিস্কুট, সফট ড্রিঙ্কস, পিৎজা, ভাজা পোড়া খাবার খেলে বাজে ব্যাকটেরিয়ারা খুব খুশি হয়। এসব খাবার থেকে তারা নিজেদের খাবার সংগ্রহ করে এবং বংশ বৃদ্ধি করে। তারা ভালো ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিককে হঠিয়ে দেয়। পেটে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা যত বাড়ে, আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা তত বাড়ে।
মাত্র ১৫ দিনে ত্বক ফর্সা করবেন ন্যাচারালি

ভালো ব্যাকটেরিয়ারাই আসল রহস্য
পেট ঠিক রাখতে ভালো ব্যাকটেরিয়ার ভূমিকা অপরিসীম।
- পুষ্টি উৎপাদনে সাহায্য: অনেক খাবার, যেমন আঁশ (ফাইবার) এবং জটিল শর্করা, আমাদের দেহ নিজে হজম করতে পারে না। ভালো ব্যাকটেরিয়ারা সেগুলো ভেঙে ছোট অণুতে পরিণত করে শক্তি উৎপাদন করে। কিছু ব্যাকটেরিয়া ভিটামিন K, ভিটামিন B12, বায়োটিন, এবং ফোলেট তৈরি করে—যা আমাদের রক্ত জমাট বাঁধা ও স্নায়ুতন্ত্রের জন্য দরকারি।
- রোগ প্রতিরোধ ব্যবস্থা (Immune System): গাট মাইক্রোবায়োটা (Gut Microbiota) আমাদের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেয়। এটি শরীরকে বুঝতে সাহায্য করে কোন জীবাণু ক্ষতিকর আর কোনটা নয়। গবেষণায় দেখা গেছে, ইমিউন সিস্টেমের ৭০ ভাগ আসে এই অন্ত্র থেকেই! এটি অ্যালার্জি, অটোইমিউন রোগ এবং সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।
- দ্বিতীয় মস্তিষ্ক (Second Brain): অন্ত্রকে প্রায়ই বলা হয় “দ্বিতীয় মস্তিষ্ক”। গাট ব্যাকটেরিয়া সেরোটোনিন (Serotonin), ডোপামিন (Dopamine) ইত্যাদি নিউরোট্রান্সমিটার উৎপাদনে ভূমিকা রাখে। তাই এগুলোর সঠিক ভারসাম্য আমাদের মুড, ঘুম, স্ট্রেস এবং ডিপ্রেশন-এর ওপর প্রভাব ফেলে।
- ওজন নিয়ন্ত্রণ: অন্ত্রের জীবাণুর গঠন ওজন বাড়া বা কমার ওপর প্রভাব ফেলে। কিছু ব্যাকটেরিয়া চর্বি ভাঙতে সাহায্য করে, আবার কিছু চর্বি জমাতে উৎসাহ দেয়।
টক উপকারিতা জানলে প্রতিদিন খাবেন

কোন খাবারে ভালো ব্যাকটেরিয়া থাকে?
ভালো ব্যাকটেরিয়াকে পরিপুষ্ট করতে আমাদের এমন খাবার খেতে হবে যা তাদের খাবার (ফাইবার) সরবরাহ করে এবং সরাসরি প্রোবায়োটিক (ভালো ব্যাকটেরিয়া) সরবরাহ করে।
১. প্রিবায়োটিক (ভালো ব্যাকটেরিয়ার খাবার): সালাদ, সবজি, ফলমূল, লাল চালের ভাত, ওটস—এগুলোতে প্রচুর পরিমাণে আঁশ থাকে। প্রোবায়োটিক এই আঁশ খেয়ে বংশ বৃদ্ধি করে।
২. প্রোবায়োটিক (সরাসরি ভালো ব্যাকটেরিয়া): সাউয়ার ক্রাউট, টকদই, কিমচি, পনির এবং ভিনেগার খেলেও বিলিয়ন বিলিয়ন প্রোবায়োটিক সরাসরি আপনার অন্ত্রে প্রবেশ করে।
জেনে নিন অটোফেজি কিভাবে সব দূর করে

আপনার সিদ্ধান্ত এখন আপনার হাতে
আমাদের সুস্থতার ক্ষেত্রে গাট বা অন্ত্রের ভূমিকা আমরা জানতে পারলাম। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন।
অসুখের যন্ত্রণায় কাতরাবেন, ডাক্তারের চেম্বারে দৌড়াবেন, অধীর অপেক্ষায় বসে থাকবেন, প্রেসক্রিপশন নিয়ে ঝুড়ি ভর্তি ঔষধ খাবেন, আর কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করবেন—
নাকি গাটকে ভালো খাবার দিয়ে পরিপুষ্ট করবেন এবং রোগমুক্ত সুস্থ জীবন উপভোগ করবেন?
গাট নিয়ে অসাধারন কথা বলছেন ডাঃ এরিক বারগ
Reference: Dr. Eric Berg, Dr. Mujibul Haque, Dr. Jahangir Kabir, Dr. Mujibur Rahman, Dr. Mandell, Dr. Jason Faung, Dr. Sten Ekberg and many medical health journals.
প্রতীকী ছবি গুলো পেক্সেলস থেকে নেয়া









