বায়ু ত্যাগ বা পাদ। কয়েক টি পাদাপাদির গল্প। 4 reasons for passing air

তুমি পাদ দাও

বায়ু ত্যাগ বা পাদ: লজ্জা নয়, জেনে নিন এর অবাক করা স্বাস্থ্যগুণ

আমাদের সমাজে ‘পাদ’ শব্দটি নিয়ে অনেক ট্যাবুর বা লোকলজ্জা রয়েছে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি শরীরের একটি অত্যন্ত স্বাভাবিক এবং জরুরি প্রক্রিয়া। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে গড়ে ১৪ বার এবং মহিলারা প্রায় ১০ বার বায়ু ত্যাগ করেন। জানলে অবাক হবেন, এই নির্গত বায়ুর গতিবেগ ঘণ্টায় প্রায় ৭ মাইল!

আজকের ব্লগে আমরা জানবো কেন বায়ু ত্যাগ করা স্বাস্থ্যের জন্য ভালো এবং এটি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত।

জেনে নিন কোন খাবার গুলো বেশি বায়ু উৎপন্ন করে। 

তুমি পাদ দাও
তুমি পাদ দাও

বায়ু ত্যাগ বা পাদ শরীরের জন্য উপকারী?

১. হজম প্রক্রিয়ার অংশ: খাবার হজম হওয়ার সময় পেটে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। এই গ্যাসগুলো বের হয়ে যাওয়া মানেই আপনার হজম প্রক্রিয়া সচল আছে। যারা পুষ্টিগুণ ঠিকমতো গ্রহণ করেন, তাদের পেটে বায়ু উৎপন্ন হওয়া স্বাভাবিক।

২. অস্বস্তি ও মানসিক চাপ মুক্তি: পেটে গ্যাস জমে থাকলে এক ধরনের শারীরিক অস্বস্তি কাজ করে। বায়ু ত্যাগের ফলে সেই চাপ কমে যায়, যা পরোক্ষভাবে মনকে হালকা করে এবং মানসিক প্রশান্তি দেয়।

৩. ব্যাকটেরিয়ার সক্রিয়তা: আমাদের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ারা খাবার ভাঙতে সাহায্য করে এবং এই গ্যাস তৈরি করে। যাদের একেবারেই গ্যাস হয় না, তাদের হজম প্রক্রিয়ায় সমস্যা থাকতে পারে।

৪. কোষের সুরক্ষা: গবেষণায় দেখা গেছে, নির্গত গ্যাসের ‘হাইড্রোজেন সালফাইড’ উপাদানটি আমাদের কোষের মাইটোকন্ড্রিয়াকে রক্ষা করতে সাহায্য করে। যদিও এর গন্ধ কটু, কিন্তু এর বৈজ্ঞানিক গুরুত্ব অনেক।

তুমি পাদ দাও
তুমি পাদ দাও

বায়ু ত্যাগ ও সামাজিক কিছু মজার ঘটনা

আমাদের উপমহাদেশে জনসমক্ষে বায়ু ত্যাগ করাকে অত্যন্ত লজ্জাজনক মনে করা হয়। কিন্তু ইতিহাসের পাতায় বড় বড় ব্যক্তিত্বরাও এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

  • ইন্দিরা গান্ধীর আমলের ঘটনা: একবার একজন ক্যাবিনেট মন্ত্রী অল ইন্ডিয়া রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় সশব্দে বায়ু ত্যাগ করেন। ভুলবশত সেই অংশটিই রেডিওতে প্রচার হয়ে যায়, যা নিয়ে তখন বেশ শোরগোল পড়েছিল।

  • বিদেশের চিত্র: পশ্চিমা বিশ্বে এটি নিয়ে খুব বেশি লুকোছাপা নেই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একবার রাজা চার্লসের সাথে সাক্ষাৎকারের সময় দীর্ঘক্ষণ বায়ু ত্যাগ করে আলোচনায় এসেছিলেন। তারা বিষয়টিকে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হিসেবেই দেখেন।

জেনে নিন – বাচ্চাদের লম্বা করার উপায়। 

তুমি পাদ দাও
তুমি পাদ দাও

এক ইরানি যুবকের গল্প: এ ব্যাপারে ইরানের একটি ঘটনা আছে। ইরানের একটি ভরা মজলিশে এক যুবক পাদ কর্ম সারেন। ধরুন তার নাম রাফসান। সশব্দে সবার মাঝে ছেড়ে দেন। পুরো মজলিশে হৈ হৈ সাড়া পরে যায়। লজ্জায় রাফসান শহর ছেড়ে চলে যান।

বহু বছর পর শহরে ফিরে আসেন। ততদিনে রাস্তা ঘাট বাড়ি ঘরের অনেক পরিবর্তন হয়েছে। নিজ বাড়ি চিনতে পারছিলেন না। গলির মাথায় আড্ডা দিচ্ছিল কয়েকজন উঠতি যুবক। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন ” রাফসান দের বাড়ি কোনটা”।
ছেলে গুলো বলল ” কোন রাফসান, পাদ মারা রাফসানের কথা বলছেন ” ? 
মনের দুঃখে রাফসান বাড়িতে না গিয়ে ফিরে গেলেন। 
পশ্চিমারা বায়ু ত্যাগের ব্যাপারে দ্বিধা রাখেন না। তারা পায়ু পথে চাপ অনুভব করলে প্রকাশ্যেই ঝেড়ে দেন।
কিছুদিন পূর্বে প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে প্রায় মিনিট খানেক ধরে বোঁ বোঁ শব্দে ছেড়ে দেন পেটে আটকে থাকা বাতাস। যখন রাজা চার্লস এর সাথে সাক্ষ্যাত করছিলেন। সারা দুনিয়ায় হাসির রোল ওঠে।

জেনে নিন – এদেশে কিভাবে এল হেলদি লাইফ স্টাইল এবং রিক্সা।  

তুমি পাদ দাও
তুমি পাদ দাও

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্গন্ধ এড়ানোর উপায়

যদি আপনার অতিরিক্ত গ্যাস বা দুর্গন্ধযুক্ত গ্যাসের সমস্যা থাকে, তবে কিছু নিয়ম মেনে চলতে পারেন:

  • খাবার চিবিয়ে খাওয়া: খাবার খুব ভালোভাবে চিবিয়ে খেলে পেটে বাতাস কম ঢোকে।

  • আপেল সিডার ভিনেগার: হজম শক্তি বাড়াতে এবং গ্যাসের সমস্যা কমাতে নিয়মিত আপেল সিডার ভিনেগার পান করতে পারেন।

  • স্বাস্থ্যকর খাবার: অতিরিক্ত তৈলাক্ত ও বাজে খাবার বর্জন করুন।

শেষ কথা

বায়ু ত্যাগ করা কোনো অপরাধ বা লজ্জার বিষয় নয়, এটি সুস্থ থাকার লক্ষণ। তাই পেটে চাপ সৃষ্টি হলে তা চেপে না রেখে নির্দ্বিধায় ত্যাগ করুন। মনে রাখবেন, পেট পরিষ্কার তো শরীর সুস্থ!

লিখেছেন: সেলিম হোসেন (১৭/০২/২০২৪) তথ্যসূত্র: ড. এরিক বার্গ, ড. জাহাঙ্গীর কবির এবং বিভিন্ন আন্তর্জাতিক মেডিকেল জার্নাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *