টেস্টোস্টেরন বাড়ানোর ৫ টি খাবার এবং দাম্পত্য জীবনে এর গুরুত্ব
দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক স্বস্তি ও ভালোবাসা। কিন্তু যখন শারীরিক সক্ষমতা বা আগ্রহে ঘাটতি দেখা দেয়, তখন শোবার ঘরের চার দেয়ালে তিক্ততা তৈরি হয়। অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো থেকে দূরত্ব তৈরি হয় এবং তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। অথচ একটু সচেতনতা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনলে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
টেস্টোস্টেরন: পুরুষের পাওয়ার হাউস
পুরুষের পুরুষত্ব এবং শারীরিক সক্ষমতার নেপথ্যে কাজ করে একটি বিশেষ হরমোন— টেস্টোস্টেরন। এটি মূলত এড্রেনাল গ্রন্থিতে উৎপন্ন হয়। শরীরকে পেশিবহুল রাখা, মানসিক জোর এবং যৌন সক্ষমতা বজায় রাখার পেছনে এই হরমোনের ভূমিকা অপরিসীম।The new England journal of medicine. -এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, এই হরমোনের মাত্রা কমে গেলে পুরুষ শরীর নিয়ন্ত্রণে হারায়।

টেস্টোস্টেরন কমে গেলে কী হয়?
স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে, শরীরে এই হরমোনের ঘাটতি হলে নিচের লক্ষণগুলো দেখা দেয়:
- যৌন দুর্বলতা: স্বাভাবিক যৌন আচরণে পরিবর্তন আসে এবং সক্ষমতা হ্রাস পায়।
- বিষণ্ণতা ও আত্মবিশ্বাসের অভাব: মানসিক উদ্দীপনা ও স্মৃতিশক্তি কমে যায়। খিটখিটে মেজাজ বা সামাজিক কর্ম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা তৈরি হয়।
- কর্মস্পৃহা হ্রাস: যৌবনের যে উৎসাহ এবং সব জয় করার বাসনা থাকে, তা ধীরে ধীরে হারিয়ে যায়।
বিশেষ দ্রষ্টব্য: বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন কমা একটি স্বাভাবিক প্রক্রিয়া। ৩০ বছরের পর প্রতি বছর গড়ে ১% হারে এটি কমে। তবে আধুনিক জীবনযাত্রা ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করা সম্ভব।
স্বামী স্ত্রীর একান্ত সময়কে মধুময় আর দীর্ঘস্থায়ী করে তুলুন।

টেস্টোস্টেরন বাড়াতে সেরা ৫টি খাবার
আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় নিচের খাবারগুলো অন্তর্ভুক্ত করুন:
- ১. উদ্ভিজ দুধ: নারিকেল দুধ, কাঠবাদামের দুধ বা ওটসের দুধ শরীরে হরমোনের ক্ষরণ বাড়াতে সাহায্য করে। যারা গরুর দুধ হজম করতে পারেন না, তাদের জন্য এটি দারুণ বিকল্প।
- ২. বেদানা: এটি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা মানসিক চাপ বা অক্সিডেটিভ স্ট্রেস কমায়। মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকলে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে।
- ৩. তেলযুক্ত মাছ: ওমেগা-৩ সমৃদ্ধ ইলিশ, পাঙ্গাশ, বোয়াল বা সামুদ্রিক মাছ হৃদপিণ্ড সুস্থ রাখে এবং হরমোন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। (চাষের মাছ এড়িয়ে চলার চেষ্টা করুন)।
- ৪. ডিম: ভিটামিন-ডি এবং অ্যামাইনো অ্যাসিডের দারুণ উৎস হলো ডিম। প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়ার অভ্যাস করুন।
- ৫. কলা: শরীরে তাৎক্ষণিক শক্তি এবং হরমোনের ক্ষরণ বাড়াতে রোজ একটি করে কলা খান।
পড়ুন – কিভাবে ওজন কমাবেন। শরীরের বাড়তি ওজন আপনার স্ত্রীর প্রতি আগ্রহী কমিয়ে দেয়।

টেস্টোস্টেরন বাড়াতে “ম্যাজিক টনিক” রেসিপি
যারা বয়স ৪০ পার করেছেন বা শারীরিক সক্ষমতা বাড়াতে চান, তারা সপ্তাহে অন্তত ৩ দিন এই টনিকটি সকালের নাস্তায় খেতে পারেন।
উপকরণ:
- ৪টি ডিমের কুসুম (অবশ্যই হাঁস বা দেশি মুরগির)।
- ১ টেবিল চামচ খাঁটি ঘি।
- ১ টেবিল চামচ মধু।
- ১ টেবিল চামচ কোল্ড প্রেস কোকোনাট অয়েল (নারিকেল তেল)।
- সামান্য পিঙ্ক সল্ট (স্বাদের জন্য)।
প্রস্তুত প্রণালী: একটি পরিষ্কার বাটিতে কুসুমগুলো নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি সকালে খাওয়ার পর দুপুর ২টা পর্যন্ত আর কিছু খাবেন না। (রেসিপি সৌজন্যে: ডাঃ মুজিবুর রহমান)।
রেসিপিটির ভিডিও দেখাচ্ছেন ডাঃ মুজিবুর রহমান।

সুস্থ জীবনযাত্রার টিপস (হেলদি লাইফ স্টাইল)
শুধু খাবারই যথেষ্ট নয়, এর পাশাপাশি কিছু নিয়ম মেনে চলা জরুরি:
- রাত ১০টার মধ্যে ঘুমানো এবং ভোরে ওঠা।
- প্রতিদিন ৩০ মিনিট শরীরে রোদ লাগানো।
- শরীরের সহনীয় মাত্রায় নিয়মিত দৌড়ানো বা ব্যায়াম করা।
- পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটানো।
- সাধ্যমতো দান-খয়রাত করা (এটি মানসিক প্রশান্তি দেয় যা হরমোনের জন্য ভালো)।
- অতিরিক্ত ওজন কমানো (বাড়তি ওজন টেস্টোস্টেরন কমিয়ে দেয়)।
আপনার জীবনকে আনন্দময় এবং মধুময় করে তুলতে আজই সচেতন হোন। পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুদেরও সচেতন করুন।
Reference : Dr Eric berg, Dr Mujibul Haque, Dr Jahangir Kabir, Dr Mujibur Rahman, Dr Mandell, Dr Jason Faung, Dr Sten Ekberg and many medical health journals.
যে বন্ধুরা বয়স ৩০ পার করেছেন তাদের কে পোস্টটি শেয়ার করে দিন। সেলিম হোসেন – ১১/০৮/২০২৪ ইং – প্রতীকী ছবি গুলো পেক্সেলস থেকে নেয়া।









